অবাস্তব বলে কিছু নেই,সবটাই বাস্তবে ঘটে

অনেক চেষ্টা করেছি,অনেক তো দেখলাম কিছুই আর হলোনা আমার।এদিকে আবুল মিয়ার তো রাতারাতি অনেক টাকা হয়ে গেলো।এত সাফল্য,এত স্টেবিলিটি ক্যামনে কি রে ভাই?
আসেন চতুর সাহেব,আপনাকে এই কথার ব্যাখাটা দিই।
আপনি যাকে আবুল মিয়া বলছেন বা ভাবছেন,তিনিই আসলে বুদ্ধিমান আর যাকে আপনি চতুর বলছেন,ঐ ব্যাক্তি মুলত আবুল।
সফলতা,মিরাকল,অবাস্তব কিছু বলে কিছু হয়না।এটা কেবল তাদের জন্যই,যারা হাল না ছেড়ে কাজটালে ভালোবেসে চালিয়ে যান।
আজ আপনি রাতারাতি সাফল্য বলছেন,কারন আপনি এটার ফল আজকে দেখছেন কিন্তু ঐপারের মানুষটা ঠিকই দিনের পর দিন,রাতের পর রাত পরিশ্রম করে গেছেন।
সাফল্য ক্ষুধা তার ছিলোই কিন্তু এই ক্ষুধার চেয়েও যেটা বেশি ছিলো,সেটা হলো- ধৈর্য্য, একাগ্রতা,লেগে থাকার মানসিকতা।
হাল না ছেড়ে জাস্ট লেগে থাকুন।
Miracles happen to people who refuse to give up.

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *