উদ্যোক্তাদের Business থেকে Income তৈরি হওয়ার পরিবর্তে হতাশা, Burnout এবং টাকা নষ্ট হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে।
এর মধ্যে একটি বড় কারণ হলো, আমরা CEO শব্দটির অর্থই বদলে ফেলেছি।
CEO-এর পূর্ণরূপ Chief Executive Officer।
সহজ ভাষায়, CEO-এর মূল দায়িত্ব হলো কোম্পানিকে সঠিক Direction দেওয়া, গুরুত্বপূর্ণ Decision নেওয়া, Team তৈরি করা, Resource Allocate করা এবং পুরো Business-এর Performance Monitor করা।
কিন্তু আমাদের অনেকের কাছে CEO-এর অর্থ হয়ে গেছে,
সব Decision নিজেকেই নিতে হবে।
Customer-এর Message নিজেকেই দিতে হবে।
Content নিজেকেই বানাতে হবে।
Order নিজেকেই Process করতে হবে।
Delivery নিজেকেই দেখতে হবে।
Accounts নিজেকেই সামলাতে হবে।
Marketing নিজেকেই করতে হবে।
“আমার Team নেই, সব কাজ আমাকেই করতে হয়।”
এটা অনেক সময় নিজের Business-এর মধ্যে নিজেকেই একটি Full-time Job তৈরি করে ফেলা।
বাংলাদেশের অসংখ্য উদ্যোক্তার মধ্যে এই সমস্যা খুবই সাধারণ।
এমনকি অনেকে এটাকে গর্বের বিষয় হিসেবেও বলেন,
“আমার Business-এর সবকিছু আমি নিজেই করি।”
কিন্তু একটা Business-এর লক্ষ্য হওয়া উচিত এমন একটি System তৈরি করা, যেখানে Founder প্রতিটি কাজ নিজে না করেও পুরো Business-এর ওপর Control রাখতে পারেন।
একজন CEO-এর কাজ প্রতিটি কাজ নিজে করা নয়।
– Business Model তৈরি করা।
– প্রতিটি মানুষের দায়িত্ব নির্ধারণ করা।
– Performance-এর KPI নির্ধারণ করা।
– Team-এর কাজ Monitor করা।
– প্রয়োজনীয় Decision নেওয়া।
এবং Business-কে সামনে এগিয়ে নেওয়া।
আপনি যদি একজন Graphic Designer নিয়োগ করেন, তাহলে তার কাজ আপনি প্রতিদিন নিজে করতে যাবেন কেন?
আপনি যদি একজন Marketer রাখেন, তাহলে Marketing-এর প্রতিটি কাজ নিজে করার প্রয়োজন কী?
আপনি যদি একজন Accountant রাখেন, তাহলে প্রতিদিন নিজেই Accounts Maintain করার প্রয়োজন কী?
আপনার কাজ হলো Right Person + Right Responsibility + Right System তৈরি করা।
যেখানে সমস্যা, সেখানে Intervention করুন।
যেখানে Team ভালো করছে, সেখানে Scale করুন।
তবে এর অর্থ এই নয় যে CEO কখনো Operational কাজ করবেন না।
বিশেষ পরিস্থিতিতে CEO-কে অনেক কাজেই হাত দিতে হতে পারে।
কিন্তু প্রতিদিনের প্রতিটি কাজ CEO-এর নিজের হাতে আটকে থাকলে সেটি একটি Scalable Business Model নয়।
আপনি যদি একদিন কাজ না করলে Business বন্ধ হয়ে যায়, তাহলে আপনি এখনো Business-এর Owner নন, আপনি Business-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ Employee।
একজন CEO এমন একটি Business তৈরি করার চেষ্টা করেন, যেখানে তিনি অনুপস্থিত থাকলেও System কাজ করতে পারে।
তাই আজ নিজেকে প্রশ্ন করুন,
আপনি কি সত্যিই Chief Executive Officer?
নাকি নিজের Business-এর Chief Everything Officer?
উত্তরটা আপনার Business-এর ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বলে দেবে।