“আমার সেল কেন হচ্ছে না?”

“আমার প্রোডাক্টের দাম এত, কিন্তু অর্ডার আসছে না কেন?”
“আমি তো প্রতিদিন বিজ্ঞাপনে টাকা খরচ করছি, তারপরও রেজাল্ট কোথায়?”
এ ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে যদি সারাদিন ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা কমেন্টে ঘুরে বেড়ান…
তাহলে কি সত্যিই সমস্যার সমাধান পাবেন?
না।
সমাধানের চেয়ে বেশি পাবেন মতামত।
আর মতামত আর সমাধান,দুটো কিন্তু এক জিনিস নয়।
– একজন বলবে বাজেট বাড়ান।
– আরেকজন বলবে অফার দিন।
– কেউ বলবে ভিডিও বানান।
– কেউ বলবে নতুন পেজ খুলুন।
কিন্তু আপনার ব্যবসার জন্য কোনটা সঠিক?
সেটা কেউ বলতে পারবে না, যদি না আপনার ব্যবসা, ডেটা এবং লক্ষ্য সম্পর্কে জানে।
সবচেয়ে বড় সমস্যা হলো:
আপনি যদি নিজে ন্যূনতম বিষয়গুলো না বোঝেন, তাহলে ভুল পরামর্শ আর ভালো পরামর্শের পার্থক্যও বুঝতে পারবেন না।
তখন অন্যরা নিজেদের জ্ঞান দেখানোর সুযোগ পাবে, আর ক্ষতির ঝুঁকি থাকবে আপনারই।
তাই আগামী কয়েকটি পোস্টে আমি একদম বেসিক থেকে এমন কিছু প্রশ্নের উত্তর স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, যেগুলো প্রতিটি উদ্যোক্তার জানা উচিত।
✅ কিভাবে সঠিক Customer Target নির্ধারণ করবেন?
✅ Business Goal ও Marketing Goal কীভাবে আলাদা করবেন?
✅ Goal Achieve করার জন্য Action Plan কীভাবে তৈরি করবেন?
✅ আপনার Product বা Service-এর প্রকৃত Target Audience কারা, সেটা কীভাবে বুঝবেন?
✅ Marketing Cost কীভাবে কমাবেন কিন্তু Result ধরে রাখবেন?
✅ নিজে Ads চালাতে চাইলে Targeting কীভাবে সেট করবেন?
✅ Sales কমে গেলে কোথা থেকে Analysis শুরু করবেন?
✅ Meta Ads-এ Budget বাড়ানোর আগে কোন বিষয়গুলো যাচাই করবেন?
প্রতিটি প্রশ্নের উত্তর আমি আলাদা আলাদা পোস্ট বা কমেন্টে বিস্তারিতভাবে শেয়ার করবো।
কারণ ব্যবসায় সবচেয়ে বড় পরিবর্তন আসে সঠিক উত্তর থেকে নয়…

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *