যারা আমাকে বিশ্বাস করেন, আমার কাছে পরামর্শ নিতে চান, কিংবা তাদের ব্যবসার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাকে অংশীদার করেন,আপনাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
একজন মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হলো অন্য মানুষের বিশ্বাস অর্জন করা। আজ পর্যন্ত আমাকে কখনও প্রমাণ করতে হয়নি আমি কার কার সঙ্গে কাজ করেছি বা কাদের কনসাল্টেন্সি দিয়েছি।
তারপরও আপনারা আমাকে বিশ্বাস করেছেন, আপনাদের ব্যবসার কথা খুলে বলেছেন এবং মনে করেছেন আমি আপনাদের সঠিক দিকনির্দেশনা দিতে পারব। এই বিশ্বাসই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
তবে একটি বিষয় বিনয়ের সঙ্গে জানাতে চাই।
আমি একজন পেশাজীবী। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অফিসের কাজ করি। পাশাপাশি নির্দিষ্ট সময় ধরে কনসাল্টেন্সি, ক্লায়েন্ট মিটিং, টিম ম্যানেজমেন্ট, বিভিন্ন প্রজেক্ট এবং ট্রেনিং পরিচালনা করি।
তাই ইচ্ছা থাকলেও সবার সঙ্গে যেকোনো সময় কথা বলা বা হঠাৎ সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না।
অনেকেই হঠাৎ কল করেন, ইনবক্সে “একটু সময় লাগবে”, “মাত্র ৫ মিনিট” বলে কথা বলতে চান। কিন্তু আমার অভিজ্ঞতা বলে, এই ৫ মিনিটই অনেক সময় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টায় পরিণত হয়। ফলে পূর্বনির্ধারিত কাজের ওপর প্রভাব পড়ে এবং অন্য ক্লায়েন্টরাও ক্ষতিগ্রস্ত হন।
এমনকি বাসায় ফেরার পরও অনেক সময় বন্ধু,আত্মীয় কিংবা পরিচিতজন,রেফারেন্সে আসা মানুষেরা দেখা করতে চান। আমি সবার প্রতি আন্তরিক হলেও, প্রত্যেককে তাৎক্ষণিক সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
Time is my most valuable professional asset.
তাই আমি একটি পেশাদার নীতিমালা অনুসরণ করি এবং আপনাদের কাছ থেকেও একই ধরনের পেশাদার আচরণ প্রত্যাশা করি।
Consultancy Fee (New Client)
প্রতিটি কনসাল্টেন্সি সেশনের সঙ্গে Facebook Page Check-up অন্তর্ভুক্ত থাকবে। তাই সেশনের আগে অবশ্যই আপনার পেজের লিংক পাঠিয়ে দেবেন, যাতে আমি আগে থেকেই প্রয়োজনীয় অডিট সম্পন্ন করতে পারি।
Page Check-up-এ যা যা আলোচনা করা হবে
– ব্র্যান্ডিংয়ের বর্তমান মান।
– পেজের সমস্যাগুলো কোথায়।
– Reach ও Performance Analysis এবং তার কারণ।
– Content Quality ও বর্তমান Content Issues।
– কার্যকর Content Strategy।
– Business ও Marketing Action Plan।
আমার লক্ষ্য শুধু সমস্যা দেখিয়ে দেওয়া নয়, বরং আপনার ব্যবসার জন্য একটি বাস্তবভিত্তিক ও কার্যকর সমাধানের পথ দেখানো।
– সকল কনসাল্টেন্সি কমপক্ষে ১ মাস আগে বুক করতে হবে।
– Emergency, Instant বা Same Day Schedule দেওয়া হয় না।
সিডিউল শুধুমাত্র অগ্রিম বুকিং ও কনফার্মেশনের ভিত্তিতে নির্ধারণ করা হয়।
আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে অনুগ্রহ করে সরাসরি কল না করে প্রথমে একটি টেক্সট মেসেজে আপনার প্রয়োজনটি বিস্তারিত লিখে পাঠাবেন আমাদের অফিসের নাম্বারে।
এরপর প্রয়োজন অনুযায়ী অফিস থেকে জানিয়ে দিবে,
– মেসেজেই সমাধান দেওয়া সম্ভব কিনা।
– ভয়েস মেসেজ প্রয়োজন কিনা।
– নাকি একটি প্রফেশনাল কনসাল্টেন্সি সেশন প্রয়োজন।
এতে আপনারও সময় বাঁচবে, আমাদেরও কাজের ধারাবাহিকতা বজায় থাকবে।যারা আমাকে অন্যদের কাছে রেফার করেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শুধু একটি অনুরোধ, কাউকে রেফার করার সময় অনুগ্রহ করে জানিয়ে দেবেন যে আগে সিডিউল বুক করতে হবে, তারপর নির্ধারিত সময়ে কনসাল্টেন্সি হবে।
আমি কোনো বড় মানুষ নই। আমি একজন সাধারণ পেশাজীবী, যিনি নিজের কাজকে সম্মান করেন এবং প্রতিটি ক্লায়েন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সময় দিতে চান। সেই কারণেই এই নীতিমালা।
আশা করি বিষয়টি সবাই ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং আমাকে ভুল বুঝবেন না।আপনাদের দোয়া, বিশ্বাস ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।
আমি গল্প করে,আবেগ ধরে রেখে সময় নষ্ট করে টাকা নিই না।আমি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি ও কাজ করি সেভাবেই।