একা থাকতে ভয় পাবার কিছু নেই

অনেকেই একা হয়ে যাওয়াকে ভয় পান।অনেকেই ভাবেন, এটা করলে ওমুক কি ভাববে,ঐটা করলে তমুক কি বলবে?
ওরা আমাকে যদি ভুল বোঝে,তাহলে আমার তো একা হয়ে যেতে হবে।
আবার,আপনি হয়তো নিজের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে যেয়ে নিজেকে একটু খোলসবন্দী করেছেন, সেটা নিয়েও চিন্তা আপনার।আজকের আড্ডা স্কিপ করেছি,তাহলে আমিতো একা হয়ে যাচ্ছি।
আসলে ব্যাপার টা কখনোই এমন না।ব্যাপারটা হলো- আপনার যে সারাউন্ডিং আপনার পোটেনশিয়ালস বুঝে,আপনাকে সম্মান করেনা,আপনার উন্নতিকে এপ্রিশিয়েট করেনা,তাদের সারাউন্ডিং এ থাকারই তো কোন মানে হয়না।
নেগেটিভ সারাউন্ডিং এ থাকার চেয়ে একা থাকা শ্রেয়। আর মনে রাখবেন- সফলতার নিক্তিটা নিজের কাছে।আপনি নিজে যদি নিজেকে সফল ভাবেন তাহলে আর কাউকে কোন উত্তর দেবার দরকার নেই।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *