এক্সপার্ট কেউ আপনাকে বলবেনা- ইনবক্স প্লিজ বা চেক ইনবক্স

চারিদকে এখন এক্সপার্টদের বসবাস।ফেসবুক খুলে বসলেই দেখবেন সবাই এক্সপার্ট।এটা ভালো বুঝতে পারবেন তখনই, যখন আপনি নিজে একটা পোস্ট করবেন সমস্যা নিয়ে।
উদাহরণ স্বরুপ-
“আমি ফেসবুকে এড দিব,কম বাজেটে এক্সপার্ট কেউ কাজ করলে জানাবেন।”
“অল্প বাজেটে ভালো প্রোডাক্ট ফটোগ্রাফি করেন,এমন কেউ থাকলে ইনবক্স করুন।”
“একটা ফেসবুক পেজ খুলে অনলাইনে বিজনেস করতে চাই, অল্প বাজেটে পেজটা ডেকোরেশন করে দেবার মত কোন এক্সপার্ট থাকলে নক করবেন।”
“আমি একটা অনলাইন বিজনেস করতে চাইছি।পুঁজি খুব বেশি না।কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে খুব অল্প সময়ে ভালো রেজাল্ট পাবো?কোন বিজনেস এক্সপার্ট থাকলে আমাকে ইনবক্স করতে পারেন।”
উপরের সিনারিও গুলির মত আরও অনেক সিনারিও বেইজ পোস্ট আপনারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখতে পারবেন।আর সেই সকল পোস্টগুলির নিচে দেখবেন বিভিন্ন ধরনের কমেন্ট।তবে ৯০%+ কমেন্ট থাকে স্বঘোষিত এক্সপার্টদের।
আর আমাদের সহজ-সরল (বাস্তবে পড়ুন পাকনা ও বেশি বুদ্ধিওয়ালা) পাবলিক গুলা তাদের সাথে কনভার্সন শুরু করে কাজ দিয়ে পরে ঠকে যান।
কেন জানেন?
কারন একটাই,কোন এক্সাপার্ট ব্যাক্তির তো এসকল পোস্টে কমেন্ট করে কাজ পাবার দরকার পড়েনা।যারা এক্সপার্ট আর ভালো কাজ করে,তাদের ব্যাপারে অন্যরা কমেন্ট করে জানায় যে ওমুক প্রতিষ্ঠান ভালো কাজ করে কিংবা ওমুক ভাই ভালো কাজ করেন।
Let others speak about your excellence.it’s not you to talk about yourself.

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *