আমার ফেসবুক পেজে এড দিলে কয়টা সেল আসবে বা রেজাল্ট কেমন হবে?
যারা এই প্রশ্নটা করেন,তাদের সবার আগে জানা উচিত যে, এড দেয়া মানেই সেল করা নয়।ফেসবুকে হোক বা অন্য যেকোন চ্যানেলে হোক না কেন,এড মানে হলো- বিজ্ঞাপন।
প্রতিদিন টিভিতে,ফেসবুকে,ইউটিউবে কিংবা গুগলে আপনি নিজেও অনেক এড দেখেন।আপনি নিজেই কি সব কিনেন?
নিশ্চয়ই উত্তর হবে- নাহ!আমার সব দরকার না,তাই কেনার প্রশ্ন আসেনা।
যেহেতু আপনার সব দরকার আসেনা,তাই কিনেন না।ঠিক তেমনই অন্য মানুষেরাও সবকিছু তাদের দরকাত না হলে কিনেনা।
একটা পেজ কোনমতে খুলেছেন,নামেই ২/৪ বছর ব্যবসা করেছেন বিভিন্ন গ্রুপে।এখন ব্যবসা করতে চাইছেন ফেসবুক পেজের মাধ্যমে।তাই একটা ভালো এজেন্সি বা একজন ভালো ও বিশ্বস্ত মানুষ খুঁজছেন ফেসবুক এড দেবার জন্য।
এটা খুবই ভালো কথা কিন্তু আমার সাজেশন হলো- সবার আগে নিজে ঘাঁটাঘাঁটি করে ফেসবুক,ইউটিউব বা গুগল থেকে একটু লেখাপড়া করে বেসিক টা জেনে নিন।
যদি নিজে একটু জেনে নেন,তাহলে আপনার কষ্ট কম হবে আর কেউ চাইলেই আপনাকে ভুজুং-ভাজুং দিয়ে টাকা নিতে পারবেনা আর আপনিও ফেসবুকে এসে স্ট্যাটাস দিবেন না।
একটা শ্রেণীর মানুষ হয়তো বলবেন যে,সারাদিন সংসার সামলে এত লেখাপড়া করার ধৈর্য্য থাকেনা।তাদের জন্য আমি কখনো লিখিনা একটা শব্দও।
আমি শুধু বলতে চাই, আপনার দরকার আর প্রয়োজন দুইটাকে ভাগ করুন।যদি সত্যিই জীবনে করতে চান কিছু,তাহলে আপনার হার্ডওয়ার্ক করার কোন বিকল্প নেই।
ফেসবুকে এড দিলেই রেজাল্ট আসেনা।রেজাল্ট পেতে গেলে আপনাকে অনেক কিছু করতে হয়।আর সেটার একটা বেসিক ধারনা আমি দিয়ে দিচ্ছি।
তবে এটাও বলে রাখি যে, আমি যা লিখি তা হলো,নিয়ম আর অভিজ্ঞতা। তাই বলে যে, কোন ব্যাতিক্রম হয়না তা নয়।তবে ঐ যে, Exception is not be counted as an example.
একটা বিজ্ঞাপনের রেজাল্ট কত ভালো বা খারাপ হবে সেটা ডিপেন্ড করে মুলত-
১. আপনার ফেসবুক পেজের কোয়ালিটি।
২. পোস্ট কন্টেন্ট কোয়ালিটি।
৩. ফটোগ্রাফি বা প্রেজেন্টেশন কোয়ালিটি।
৬. কতটা নিয়মিত বিজ্ঞাপন দিচ্ছেন।
৮. ফেসবুকে এডস দেবার প্যাটার্ন।
এই বিষয়গুলিকে ফোকাস করুন আগে,এরপরে রেজাল্ট নিয়ে ভাববেন।২০১৫ সালের তুলনায় এখন বিজ্ঞাপনের কম্পিটিশন বেড়েছে ৯০ গুন বেশি আর এখন চারিদিকে ডিজিটাল মার্কেটার আর দুইদিনের কোর্স করে ডিজিটাল মার্কেটারের সংখ্যা অনেক বেশি তাই আপনাদের ভুল হওয়াটা স্বাভাবিক।
৫ ডলারে বা ১০ ডলারে কতগুলি ম্যাসেজ পেলেন,এটার উপরে আপনার বিজ্ঞাপনের রেজাল্ট ডিপেন্ড করেনা।
আগে নিজে জানুন এবং অন্যকে জানান।