কর্পোরেট লাইফে Skilled মানুষ পাওয়া কঠিন নয়, কঠিন হলো Skilled এবং Responsible মানুষ পাওয়া।
কর্পোরেট লাইফে Skilled মানুষ পাওয়া কঠিন নয়, কঠিন হলো Skilled এবং Responsible মানুষ পাওয়া।
একজন মানুষ অনেক ভালো কাজ জানেন,তাঁর হয়তো টেকনিক্যাল স্কিলও অসাধারণ। কিন্তু তিনি সময়মতো অফিসে আসেন না, দায়িত্ব নেওয়া কাজের জন্য বারবার Follow-up করতে হয়, কাজের সময় ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন, আবার দায়িত্ব শেষ হওয়ার আগেই অফিস থেকে ফেরার তাড়া থাকে।
তাহলে তাঁর Skill দিয়ে প্রতিষ্ঠান কতটা উপকৃত হবে?
কর্পোরেট জীবনে শুধু কাজ জানাটাই যোগ্যতা নয়। সময়ের মূল্য বোঝা, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা, অন্যের সময়কে সম্মান করা এবং কাউকে বারবার মনে করিয়ে না দিয়েও কাজ শেষ করার মানসিকতা থাকাটাও Professionalism-এর অংশ।
এগুলোর অনেক কিছুই ছোটবেলা থেকে পরিবার, পরিবেশ ও ব্যক্তিগত মূল্যবোধের মাধ্যমে শেখা হয়।
১. সময়মতো অফিসে আসা শুধু Attendance নয়, এটি অন্যের সময়ের প্রতি সম্মান।
২. দায়িত্ব নেওয়া মানে শুধু কাজ শুরু করা নয়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা।
৩. অফিসের সময় মানে শুধু অফিসে উপস্থিত থাকা নয়, কাজের সময়টুকু দায়িত্বশীলভাবে ব্যবহার করা।
৪. বারবার Follow-up করিয়ে কাজ শেষ করা আর নিজের দায়িত্ব বুঝে কাজ শেষ করার মধ্যে বড় পার্থক্য আছে।
৫. অফিসের সময় শেষ হওয়ার আগে কাজ শেষ করার চেষ্টা করুন, শুধু অফিস ছাড়ার সময়টির অপেক্ষা করবেন না।
অবশ্যই, সব কাজ পরিকল্পনামতো শেষ হয় না। কখনো কাজের চাপ, অপ্রত্যাশিত সমস্যা কিংবা ব্যবস্থাপনার দুর্বলতার কারণে দেরি হতে পারে। একজন ভালো প্রতিষ্ঠানপ্রধানের দায়িত্বও হলো বাস্তবসম্মত কাজের চাপ, পরিষ্কার নির্দেশনা এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা।
তবে সুযোগ-সুবিধা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য থাকা জরুরি। কর্মীর যেমন ন্যায্য অধিকার আছে, তেমনি প্রতিষ্ঠানের প্রতিও তাঁর পেশাগত দায়িত্ব রয়েছে।
একজন ম্যানেজার যদি প্রতিদিন একই কাজের জন্য বারবার Follow-up করেন, তাহলে সেই সময়টুকু অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে পারতেন। আর কোনো দায়িত্বশীল কর্মীকে যদি প্রতিটি পদক্ষেপে মনে করিয়ে দিতে হয়, তাহলে তাঁর ওপর নির্ভর করে বড় দায়িত্ব দেওয়া কঠিন হয়ে পড়ে।
মনে রাখবেন, Skill আপনাকে চাকরির সুযোগ এনে দিতে পারে, কিন্তু Professionalism আপনাকে দীর্ঘমেয়াদে বিশ্বাসযোগ্য করে তোলে।
কাজ শেখানো যায়, দক্ষতা বাড়ানো যায়, নিয়মও তৈরি করা যায়। কিন্তু নিজের দায়িত্বকে সম্মান করার মানসিকতা তৈরি করতে হলে ব্যক্তিগত সদিচ্ছা প্রয়োজন।
চাকরি শুধু মাস শেষে বেতন পাওয়ার জায়গা নয়। এটি নিজের যোগ্যতা, দায়িত্ববোধ ও বিশ্বাসযোগ্যতা প্রমাণ করারও জায়গা।
এমন একজন কর্মী হোন, যাঁকে কাজের কথা বারবার মনে করিয়ে দিতে হয় না; বরং যাঁর ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকা যায়।
কারণ কর্মক্ষেত্রে আপনার সবচেয়ে বড় পরিচয় শুধু আপনি কতটা কাজ জানেন, তা নয়; আপনার ওপর কতটা নির্ভর করা যায়, সেটাও।