কেন আপনার ব্যবসার গ্রোথ থাকেনা?

অনেকেই ব্যবসা শুরু করে প্রোডাক্ট নিয়ে।কিন্তু খুব কম মানুষ শুরু করে “পরিকল্পনা” নিয়ে।
গত কয়েক বছরে হাজারো উদ্যোক্তার সাথে কাজ করতে গিয়ে একটা জিনিস খুব কাছ থেকে দেখেছি,
মানুষের আইডিয়া কম না। কিন্তু তাদের মধ্যে প্রপার প্ল্যানিং আর জানার আগ্রহের অনেক সমস্যা।
ওনারা শুরু করা বলতে বোঝেন একটা পেজ খোলা।অথচ ওনারা জানেনই না –
❌ কি পোস্ট দিব বুঝে না
❌ ব্র্যান্ডিং কিভাবে করবে জানে না
❌ এড চালায়, কিন্তু ডাটা এনালাইসিস করে না
❌ সেল কমলেই কনফিডেন্স হারিয়ে ফেলে
❌ সবাইকে দেখে দৌড়ায়, নিজের রোডম্যাপ বানায় না
আর সবচেয়ে বড় কথা,অনেকেই ব্যবসা চালায় “ইচ্ছা” দিয়ে,কিন্তু ব্যবসা বড় হয় “স্ট্র্যাটেজি” দিয়ে।
আমি সবসময় একটা কথা বলি- “ব্যবসায় শুধু পরিশ্রম করলেই হয় না,সঠিক জায়গায় সঠিক পরিশ্রম করতে হয়।”
তাই এখন আমি যাদের সাথে কাজ করি,তাদের শুধু মার্কেটিং না,বরং –
– ব্র্যান্ড পজিশনিং
– কনটেন্ট স্ট্র্যাটেজি
– কাস্টমার সাইকোলজি
– সেলস প্রসেস
– পার্সোনাল ব্র্যান্ডিং
– বিজনেস ডিসিপ্লিন
এই জায়গাগুলো নিয়েও কাজ করাই।এমন না যে এই কাজ আমার প্রতিষ্ঠান কে দিয়ে করাতে হবে।আমি শুধু একজন মেন্টর হিসাবে গাইড করবো (পেইড) এবং তিনি তার পছন্দমত কাজ ও করতে পারবেন।
কারণ একটা ব্যবসা বড় হয় ভেতর থেকে।শুধু ভাইরাল পোস্ট দিয়ে না।আপনি যদি উদ্যোক্তা হন,আজ একটা প্রশ্ন নিজেকে করুন- “আমি শুধু কাজ করছি, নাকি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি?”
কমেন্টে আপনার বিজনেসের নাম লিখতে পারেন।আর সাথে আপনার অবস্থান লিখিতে পারেন।কোন স্টেজে আছেন,কি সমস্যা ফেস করছেন।
দেখি, কোন জায়গায় সবচেয়ে বেশি আটকে আছেন মানুষ।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *