টাকা সেভ করে,চলতে শেখা যায় তবে স্বচ্ছলতা আসেনা।আমরা ভেবে নিই যে স্বচ্ছলতা আছে।টাকা সেভ করে ব্যাংক বড় করে ফেলা গেলেও স্বাধীন হওয়া যায়না।এই স্বাধীনতা হলো Financial Independency.
আপনি যখন অন্যের সময় কেনা শিখবেন কারো স্কিল কিনে নিতে শিখবেন,তখনই আপনি Financially Independent হবেন।
আপনি ২০১২ সালে ৩১০০০ টাকা ভরি দিয়ে স্বর্ণ কিনতে পারতেন।অথচ,আপনি স্বর্ণ না কিনে ৩,১০,০০০/- ব্যাংকে রেখেছেন।
এই ব্যাংকে থাকা ৩ লক্ষ ১০ হাজার টাকা এখনো সেই সেইম থাকলেও তার মান আর একই নেই।
এদিকে যিনি ঐ সময়ে ১০ ভরি স্বর্ণ কিনেছেন সেইম টাকা দিয়ে,তার স্বর্ণের মুল্য এখন বেড়েছে।ঐ ১০ ভরির মুল্য এখন ২০ লক্ষ টাকার বেশি।
আমরা আসলে ভুল কনসেপ্টে চলি।আমরা মুলত টাকা দিয়ে Liabilities কিনে ভাবি যে,আমরা Assets করেছি।আসলে কোনটা আমার Liabilities আর কোনটা এসেট সেটা বুঝতে শিখতে হবে।