
নতুন উদ্যোক্তা হয়েছেন অথবা মাথায় নতুন বিজনেস আইডিয়া ঘুরছে? তাহলে এই বিষয়গুলো এড়িয়ে যাবেন না 

নতুন উদ্যোক্তা হয়েছেন অথবা মাথায় নতুন বিজনেস আইডিয়া ঘুরছে? তাহলে এই বিষয়গুলো এড়িয়ে যাবেন না
নতুন বিজনেস আইডিয়া মানেই এমন কিছু না,যেটা পৃথিবীতে আগে কখনও ছিল না।
পুরাতন আইডিয়াকেও নিজের চিন্তা, প্রেজেন্টেশন, সার্ভিস আর এক্সিকিউশনের মাধ্যমে নতুনভাবে দাঁড় করানো যায়।
আজকের দিনে শুধু “কি বিক্রি করছেন” এটা গুরুত্বপূর্ণ না, “কিভাবে উপস্থাপন করছেন” সেটাও সমান গুরুত্বপূর্ণ।
দোকান, ফেসবুক পেজ, ওয়েবসাইট, হোম কিচেন, অনলাইন সার্ভিস কিংবা ছোট্ট একটা স্টার্টআপ, সব বড় ব্যবসাই একসময় ছোট আইডিয়া হিসাবেই শুরু হয়েছিল।
কিন্তু একটা আইডিয়াকে লাভজনক ও টেকসই ব্যবসায়ে পরিণত করতে গেলে শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।
এই সিদ্ধান্তগুলোর উপরই অনেক সময় ব্যবসার ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে।
নতুন করে ব্যবসা শুরু করার আগে নিজেকে এই প্রশ্নগুলো করুন-
১. আপনার বিজনেস আইডিয়াটা বাস্তবসম্মত নাকি শুধু ইমোশনাল?
২. এই ব্যবসার মার্কেট আসলেই আছে তো?
৩. আপনি ছোট পরিসরে রাখতে চান, নাকি ভবিষ্যতে স্কেল করতে চান?
৪. ব্যর্থ হলে শুধু হাল ছাড়বেন, নাকি ব্যর্থতার কারণ বিশ্লেষণও করবেন?
৫. শুরুতে নিজে কাজ করবেন, নাকি টিম/কর্মী নিয়োগ দিবেন?
৬. সঠিক সোর্সিং ও সাপ্লাই চেইন ঠিক করেছেন?
৭. প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি কিভাবে ধরে রাখবেন?
৮. দাম নির্ধারণ করছেন লাভ দেখে, নাকি মার্কেট বুঝে?
৯. মূলধন কোথা থেকে আসবে এবং কতদিন সাপোর্ট দিতে পারবেন?
১০. কোথায় ইনভেস্ট করলে ব্যবসার গ্রোথ সবচেয়ে বেশি হবে সেটা জানেন?
১১. আইটি, ডিজিটাল মার্কেটিং, অনলাইন সিকিউরিটি এসবের বেসিক ধারণা আছে?
১২. না থাকলে ট্রাস্টেড কাউকে পাশে রাখছেন তো?
১৩. শুধু পেজ খুললেই সেল হবে, এই ভুল ধারণা থেকে বের হতে পেরেছেন?
১৪. শুরু থেকে ব্র্যান্ডিং, প্রচারণা ও সেলসের একটা রোডম্যাপ তৈরি করেছেন?
১৫. আপনার ব্যবসার Mission & Vision পরিষ্কার?
১৬. আগামী ১ বছর পরে আপনার ব্যবসাকে কোথায় দেখতে চান সেটা জানেন?
একটা কথা সবসময় মনে রাখবেন,“বিজনেস শুরু করা সহজ।কিন্তু সেটাকে টিকিয়ে রাখা, গ্রো করানো আর ব্র্যান্ডে পরিণত করাটাই আসল খেলা।”
তাই আবেগ দিয়ে শুরু করতে পারেন,কিন্তু দীর্ঘসময় টিকে থাকতে হলে সিদ্ধান্ত নিতে হবে হিসাব করে।
প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলুন।
ডায়েরিতে লিখুন, প্ল্যান করুন, তারপর মাঠে নামুন।
কারণ,Planning ছাড়া ব্যবসা শুরু করা মানে, চোখ বন্ধ করে দৌড় শুরু করা।