নিজের একটা অনলাইন ব্যবসা শুরু করার কমপ্লিট গাইডলাইন – পর্ব ০৪

Business Name, Branding & Online Business Setup
– আপনার Business Idea ঠিক হয়েছে।
– Target Customer ঠিক করেছেন।
– Market Research করেছেন।
– Capital ও Financial Planning-ও করেছেন।
এবার আসি এমন একটা জায়গায়, যেটা নিয়ে নতুন উদ্যোক্তারা সবচেয়ে বেশি Excited থাকেন,
Business-এর নাম কী হবে?
তারপর Logo, Facebook Page, Website, Packaging,সবকিছু।কিন্তু এখানেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে বুঝে নিতে হবে।
কারণ,
– একটা সুন্দর নাম Business তৈরি করে না।
– একটা সুন্দর Logo Brand তৈরি করে না।
Brand তৈরি হয় মানুষের মনে আপনার Business সম্পর্কে একটা নির্দিষ্ট Perception তৈরি হওয়ার মাধ্যমে।
তাই শুরু থেকেই পরিকল্পনা করে এগোন।
১. Business Name নির্বাচন করুন
নাম নির্বাচন করার সময় শুধু নামটা সুন্দর শোনাচ্ছে কি না,এটা দেখবেন না।
দেখুন,
– নামটা কি সহজ?
– উচ্চারণ করা সহজ?
– মনে রাখা সহজ?
– অন্যদের থেকে আলাদা?
– ভবিষ্যতে Business বড় হলে নামটা মানানসই থাকবে?
– নাম শুনে কি Brand-এর একটা ধারণা তৈরি হয়?
– নামটা কি খুব বেশি নির্দিষ্ট কোনো Product-এর মধ্যে আপনাকে আটকে ফেলবে?
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ,এই নামে আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন কি না।
আজ আপনি শুধু Cake বিক্রি করছেন।
আগামীকাল Frozen Food, Regular Food, Catering, সব করতে চান।
তাহলে এমন নাম নির্বাচন করা ঠিক হবে না, যেটা আপনাকে শুধু Cake-এর মধ্যেই আটকে রাখে।
২. নাম Final করার আগে Availability Check করুন
একটা নাম পছন্দ হয়েছে মানেই নামটা আপনার হয়ে গেল না।
Check করুন,
– Facebook Page-এ নামটি কী অবস্থায় আছে?
– Instagram Username পাওয়া যাচ্ছে কি?
– Domain পাওয়া যাচ্ছে কি?
– Google-এ Search করলে কী পাওয়া যাচ্ছে?
– একই বা কাছাকাছি নামে অন্য কোনো Business আছে কি?
– Trademark বা অন্য কোনো Legal Conflict-এর সম্ভাবনা আছে কি?
আপনার নাম যত ভালোই হোক, যদি Online-এ আপনার পরিচয় তৈরি করার জায়গাগুলোতেই অন্য কেউ আগে থেকে থাকে, তাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।
তাই,Name Selection → Availability Check → Finalization
এই Process অনুসরণ করুন।
৩. Brand Name আর Product Name এক নয়
এখানে অনেকেই ভুল করেন।
ধরুন আপনার Brand-এর নাম “ABC”।
আপনি Cake, Cookies, Frozen Food ও Catering, সব করেন।
তাহলে,ABC হলো Brand Name।
আর,
– Chocolate Cake
– Chicken Nuggets
– Cookies
এগুলো Product Name
Brand তৈরি করার সময় এই পার্থক্যটা বুঝে কাজ করুন।
কারণ আপনি আজ যে Product বিক্রি করছেন, কাল হয়তো সেটার বাইরে আরও অনেক কিছু করবেন।
৪. Domain Name নিয়ে ভাবুন
Online Business হলে Domain Name আপনার Digital Identity-এর একটা গুরুত্বপূর্ণ অংশ।
সম্ভব হলে এমন Domain নিন যেটা,
– সহজে লেখা যায়।
– সহজে মনে রাখা যায়।
– Brand Name-এর সাথে Match করে।
– অপ্রয়োজনীয় Hyphen বা জটিল Spelling নেই।
শুনলে Customer যেন সহজেই বুঝতে পারে কীভাবে লিখতে হবে।
কারণ Customer যদি আপনার Brand-এর নাম শুনে Google-এ Search করতে গিয়ে ৩ বার বানান ভুল করে, তাহলে সমস্যা।
Simple is powerful.
৫. Social Media Username Consistent রাখুন
সম্ভব হলে Facebook, Instagram, TikTok, YouTube এবং অন্যান্য Relevant Platform-এ একই বা কাছাকাছি Username রাখুন।
এতে Customer-এর জন্য আপনাকে খুঁজে পাওয়া সহজ হয়।
ধরুন,
Facebook: @brandname
Instagram: @brandname
YouTube: @brandname
একই Identity থাকলে আপনার Online Presence আরও Consistent দেখায়।
সব Platform-এ একসাথে Active হওয়া জরুরি নয়।
কিন্তু গুরুত্বপূর্ণ Platform-গুলোতে আপনার Brand Name Secure করে রাখা বুদ্ধিমানের কাজ।
৬. Logo নিয়ে অতিরিক্ত Excited হবেন না
অনেক উদ্যোক্তা Business শুরু করার আগেই Logo নিয়ে অনেক সময় ও টাকা খরচ করেন।
– Logo অবশ্যই গুরুত্বপূর্ণ।
– কিন্তু Logo-ই Brand নয়।
আপনার Brand-এর আরও অনেক বিষয় আছে,
– Brand Name
– Brand Positioning
– Brand Voice
– Colour System
– Typography
– Visual Style
– Packaging
– Content Style
– Customer Experience
তাই Logo সুন্দর করার পাশাপাশি পুরো Brand Identity নিয়ে ভাবুন।
৭. আপনার Brand Positioning ঠিক করুন
Customer আপনার Business-কে কীভাবে মনে রাখবে?
আপনি কি,
– Affordable?
– Premium?
– Mass Market?
– Niche?
– Fast?
– Customized?
– Authentic?
– Convenient?
– Expert?
নাকি অন্য কোনো নির্দিষ্ট Value-এর জন্য পরিচিত হতে চান?
এই Positioning আগে পরিষ্কার করুন।
কারণ আপনি যদি সবার জন্য সবকিছু হতে চান, তাহলে অনেক সময় Customer-এর কাছে আপনার Brand-এর পরিচয়ই পরিষ্কার হবে না।
৮. Brand-এর একটা Clear Promise তৈরি করুন
নিজেকে প্রশ্ন করুন,
– “Customer আমার Brand থেকে কী Expect করতে পারে?”
– Quality?
– Fast Delivery?
– Authentic Product?
– Customization?
– Professional Service?
– Affordable Solution?
– Excellent Customer Experience?
যেটাই হোক, সেটা শুধু লিখলেই হবে না।Business-এর প্রতিটি জায়গায় সেটা Deliver করতে হবে।
আপনি যদি বলেন “Premium Quality”, কিন্তু Product Quality খারাপ হয়, তাহলে আপনার Branding-এর কোনো মূল্য থাকবে না।
৯. Facebook Page তৈরি করুন পরিকল্পনা করে
অনলাইন Business হলে Facebook Page আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
কিন্তু Page খুলেই Product-এর ছবি Upload করা শুরু করবেন না।
আগে Page-এর Basic Setup Complete করুন।
যেমন,
– সঠিক Page Name
– Username
– Category
– Profile Picture
– Cover
– Bio
– Contact Information
– Location
– Website
– WhatsApp/Phone
– Business Hours
– Message Settings
– CTA Button
Customer যেন Page-এ এসে বুঝতে পারে,আপনি কে, কী করেন, কোথায় আছেন এবং কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে।
১০. Page-কে শুধু Sales Counter বানাবেন না
আপনার Page-এ ঢুকে Customer যদি শুধু দেখে,
– “Order করুন।”
– “Buy Now।”
– “Limited Offer।”
– “Inbox করুন।”
তাহলে সে আপনার Business সম্পর্কে কতটা Trust তৈরি করবে?
Page-কে শুধু Sales-এর জায়গা না বানিয়ে Brand & Trust Building Platform হিসেবে তৈরি করুন।
Product Content থাকবে।
কিন্তু এর পাশাপাশি থাকবে,
– Educational Content
– Problem-Solving Content
– Behind the Scenes
– Customer Experience
– Product Demonstration
– Brand Story
– FAQ
– Useful Information
Customer আগে আপনাকে চিনুক।তারপর Trust করুক।তারপর কিনুক।
১১. Website কি শুরুতেই দরকার?
-সব Business-এর জন্য প্রথম দিনেই Website অপরিহার্য,এমন নয়।
আপনার Business Model, Product, Budget, Customer এবং Growth Plan-এর ওপর এটা নির্ভর করবে।
কিছু Business Facebook/Instagram দিয়েই শুরু করতে পারে।
আবার কিছু Business-এর জন্য শুরু থেকেই Website গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে Long-term Business করলে নিজের Digital Asset তৈরির বিষয়ে ভাবা উচিত।
কারণ Social Media Platform আপনার Business-এর গুরুত্বপূর্ণ Channel হতে পারে, কিন্তু সেটা পুরো Business-এর একমাত্র ভিত্তি হওয়া সবসময় নিরাপদ নয়।
১২. Business-এর Basic Documents প্রস্তুত করুন
Business শুরু করার আগে আপনার Business-এর ধরন ও প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় Documentation সম্পর্কে জানুন।
যেমন,
– Trade License
– TIN
– Business Bank Account
– VAT/BIN প্রযোজ্য হলে
– Invoice
– Terms & Conditions
– Return/Refund Policy
– Privacy Policy
সব Business-এর জন্য সবগুলো একইভাবে প্রযোজ্য নয়।
আপনার Business Structure অনুযায়ী কোনগুলো প্রয়োজন, সেটা আগে জেনে নিন।
১৩. Payment System ঠিক করুন
– Customer কীভাবে Payment করবে?
– Cash on Delivery?
– Bank?
– Mobile Financial Service?
– Online Payment Gateway?
– আপনার Customer-এর জন্য কোনটা সহজ?
– আপনার Business-এর জন্য কোনটা Secure এবং Manage করা সহজ?
এগুলো আগে ঠিক করুন।
Payment নেওয়ার পর সেটা কীভাবে Record করবেন সেটাও ঠিক করুন।
১৪. Return, Refund ও Customer Policy আগে ঠিক করুন
– Customer Order করার পর সমস্যা হলে কী হবে?
– Product Return করা যাবে?
– কতদিনের মধ্যে?
– Refund কীভাবে হবে?
– Delivery Charge কে দেবে?
– Wrong Product গেলে কী হবে?
– Damaged Product হলে কী করবেন?
এই Policy আগে তৈরি করে রাখুন।
কারণ Customer-এর সাথে সমস্যা হওয়ার পরে Policy বানাতে গেলে অনেক সময় সিদ্ধান্ত Emotion দিয়ে নিতে হয়।
Policy আগে, Argument পরে নয়।
১৫. Launch-এর আগে Online Presence প্রস্তুত করুন
– Page খুললাম।
– Logo দিলাম।
তারপরই Advertisement শুরু করলাম,এভাবে শুরু করার দরকার নেই।Launch-এর আগে অন্তত কিছু ভালো Content প্রস্তুত রাখুন।
Customer যেন Page-এ এসে দেখে,
– এটা একটা Real Business।
– আপনার Product/Service কী?
– আপনি কী Value দিচ্ছেন?
– কীভাবে Order করবে?
– আপনার Quality কেমন?
– আপনার Brand কী নিয়ে কাজ করছে?
– এসব যেন পরিষ্কার থাকে।
১৬. Soft Launch করুন
সবকিছু প্রস্তুত হলেই প্রথম দিনেই বড় Campaign করার প্রয়োজন নেই।
– প্রথমে ছোট পরিসরে Launch করতে পারেন।
– কিছু Customer-এর Feedback নিন।
– Order Process Test করুন।
– Payment Test করুন।
– Delivery Test করুন।
– Packaging Test করুন।
– Customer Support Test করুন।
তারপর কোথায় সমস্যা হচ্ছে সেটা ঠিক করুন।এরপর বড় পরিসরে Marketing-এ যান।
কারণ,Launch-এর আগে যত বেশি ভুল ধরতে পারবেন, Launch-এর পরে তত কম সমস্যা হবে।
শেষ কথা
Business Setup মানে শুধু,Logo + Facebook Page + Website নয়।
একটা Online Business-এর Basic Foundation তৈরি করতে হলে আপনাকে ভাবতে হবে,
Name
Domain
Brand Positioning
Brand Identity
Social Presence
Page Setup
Website
Payment
Policy
Customer Experience
Documentation
Launch Plan
সবকিছুর মধ্যে একটা Consistency থাকতে হবে।
মনে রাখবেন,
“People don’t just buy products. They buy trust, experience, convenience and value.”
তাই Business শুরু করার আগে শুধু Product Ready করবেন না।
আপনার Brand-টাকেও Ready করুন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *