নিজের একটা অনলাইন ব্যবসা শুরু করার কমপ্লিট গাইডলাইন – পর্ব ০৩

Business Plan ও Financial Planning
– Business Idea পছন্দ হয়ে গেল।
– Market Research করলেন।
– Target Customer ঠিক করলেন।
আপনার Product/Service কী হবে সেটাও মোটামুটি পরিষ্কার।
এবার কি Business শুরু করে দেবেন?
উত্তর: নাহ।
এবার বসতে হবে Business Plan এবং Financial Plan নিয়ে।কারণ Business Idea ভালো হলেই Business ভালো হবে না।আপনার Idea-কে একটা পরিকল্পিত Business Model-এ নিয়ে আসতে হবে।
অনেকেই এই জায়গায় ভুল করেন।কেউ পুরো Capital দিয়ে Product কিনে ফেলেন।কেউ Logo, Website আর Office-এ বেশি খরচ করে ফেলেন।কেউ Pricing না বুঝেই Competitor-এর Price Copy করেন।
আবার কেউ Sales হওয়ার আগেই Business থেকে নিজের ব্যক্তিগত খরচের টাকা নেওয়া শুরু করেন।
কয়েক মাস পর দেখা যায়,Business আছে, Sales আছে, কিন্তু টাকা নেই।তাই Business শুরু করার আগে অন্তত এই বিষয়গুলো পরিষ্কার করুন।
১. আপনার Business Model কী?
সবার আগে বুঝুন,
– আপনি কীভাবে টাকা আয় করবেন?
– আপনি Product বিক্রি করবেন?
– Service দেবেন?
– নিজে Product তৈরি করবেন?
– Supplier থেকে নিয়ে Resell করবেন?
– Pre-order করবেন?
– Subscription Model করবেন?
– Commission থেকে আয় করবেন?
– নাকি একাধিক Revenue Stream থাকবে?
শুধু “আমি একটা Product বিক্রি করবো”,এটা Business Model নয়।Customer কীভাবে আসবে, কী কিনবে এবং আপনি কীভাবে Revenue Generate করবেন,পুরো Process-টা পরিষ্কার করতে হবে।
২. আপনার Business-এর মূল খরচগুলো লিখুন
Business শুরু করার আগে কাগজে লিখে ফেলুন,
আমার কী কী খরচ হবে?
যেমন,
– Product/Raw Material
– Packaging
– Delivery
– Payment Charge
– Marketing
– Content
– Website/Technology
– Employee/Outsourcing
– Office/Utilities
– Return/Replacement
– Other Operational Cost
সব ব্যবসায় সব খরচ থাকবে না।আপনার Business অনুযায়ী তালিকাটা তৈরি করুন।যে খরচ চোখে দেখা যায় না, সেটাও হিসাবের মধ্যে আনুন।
৩. Fixed Cost আর Variable Cost বুঝুন
এটা খুব গুরুত্বপূর্ণ।Fixed Cost হলো এমন খরচ, যা Sales কম-বেশি হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে মোটামুটি একই থাকে।
যেমন, Office Rent, কিছু Salary, Software Subscription ইত্যাদি।
আর Variable Cost Sales বা Order বাড়ার সাথে বাড়ে।যেমন, Product Cost, Packaging, Delivery-related Cost ইত্যাদি।
এই দুই ধরনের Cost আলাদা করে বুঝতে না পারলে আপনার Pricing ও Profit হিসাব ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
৪. Product-এর Actual Cost বের করুন
ধরুন আপনি একটি Product ৳1,000-এ বিক্রি করছেন।Product কিনেছেন ৳600 দিয়ে।
আপনি হয়তো বলবেন,“আমার Profit ৳400।”কিন্তু সত্যিই কি তাই?Packaging-এ ৳40 গেছে।Payment Charge ৳20।
Marketing থেকে প্রতি Order-এ Average ৳50 খরচ হচ্ছে।Return/Replacement-এর জন্য Average ৳20 ধরলেন।অন্যান্য Operational Cost ৳20।
তাহলে Product-এর Actual Cost আর শুধু ৳600 থাকলো না।এই হিসাব না করলে আপনার Profit কাগজে থাকবে, বাস্তবে থাকবে না।
৫. Pricing করবেন হিসাব করে
Pricing করার সময় শুধু Competitor-এর Price দেখবেন না।
দেখবেন,
– আপনার Actual Cost কত?
– Customer কত দিতে প্রস্তুত?
– Market Price কত?
– আপনার Product-এর Value কত?
– আপনার Positioning কী?
– আপনার Desired Margin কত?
– আপনার Business-এর অন্যান্য Operating Cost কত?
তারপর Price ঠিক করুন।
৳500-এর Product ৳700-তে বিক্রি করছি মানেই ৳200 Profit,এমনটা ধরে নেবেন না।
Pricing-এর আগে Costing।Costing → Margin → Pricing,এই হিসাবটা বুঝুন।
৬. Gross Profit এবং Net Profit আলাদা করুন
এখানে অনেক উদ্যোক্তা আটকে যান।
ধরুন,
Sales = ৳100,000
Product Cost = ৳60,000
তাহলে Gross Profit = ৳40,000।
কিন্তু এখানেই হিসাব শেষ নয়।
Marketing, Salary, Software, Office, Packaging, Payment Charge, Return, Delivery Support এবং অন্যান্য Operating Expense বাদ দিতে হবে।
এরপর যে Profit থাকবে সেটাই আপনার Net Profit-এর দিকে নিয়ে যাবে।
তাই,Sales ≠ Profit এবং Gross Profit ≠ Net Profit
এই পার্থক্যটা শুরু থেকেই বুঝুন।
৭. কত Capital দিয়ে শুরু করবেন?
এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে,“আমার কত টাকা লাগবে?” এর উত্তর সবার জন্য এক নয়।
আপনার Business Model, Product, Inventory, Marketing এবং Operations-এর ওপর নির্ভর করবে।
তবে একটা বিষয় মনে রাখবেন,আপনার কাছে যত টাকা আছে, তার পুরোটাই Business-এ ঢেলে দিতে হবে না।
বরং Minimum Viable Capital দিয়ে শুরু করা যায় কি না দেখুন।
– ছোট করে Test করুন।
– Market Response দেখুন।
– তারপর প্রয়োজন অনুযায়ী Capital বাড়ান।
৮. Capital Allocation করুন
ধরুন আপনার হাতে Business-এর জন্য ৳1,00,000 আছে।এই টাকা কোথায় কত ব্যবহার করবেন,আগেই লিখুন।
– Product/Inventory কত?
– Packaging কত?
– Marketing কত?
– Operations কত?
– Technology কত?
– Emergency/Working Capital কত?
এখানে কোনো Universal Percentage নেই।Business অনুযায়ী Allocation পরিবর্তন হবে।কিন্তু Allocation Plan অবশ্যই থাকা উচিত।
সব টাকা Stock-এ আটকে ফেললে Marketing করার টাকা থাকবে না।আবার Marketing-এ সব টাকা খরচ করলে Product/Operations চালানোর টাকা থাকবে না।
৯. Working Capital রাখুন
– এটা নতুন উদ্যোক্তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
– আজ Product বিক্রি করলেন।
– Customer-এর টাকা পেলেন।
তারপর সেই টাকা দিয়ে নিজের ব্যক্তিগত খরচ করে ফেললেন।পরের দিন Supplier-কে Payment দিতে হবে।কিন্তু Business Account-এ টাকা নেই।
এখান থেকেই সমস্যা শুরু।তাই Business-এর চলমান খরচের জন্য Working Capital রাখতে হবে।
কারণ Business-এ Revenue আসা আর সেই Revenue-এর টাকা হাতে থাকা,সবসময় একই বিষয় নয়।
১০. Business-এর টাকা আর নিজের টাকা আলাদা করুন
এটা প্রথম দিন থেকেই করার চেষ্টা করুন, Business-এর জন্য আলাদা Account/Wallet/Record রাখুন।Business থেকে নিজের জন্য টাকা নিলে সেটা Record করুন।
ব্যক্তিগত খরচ Business-এর টাকা থেকে করলে সেটাও Record করুন।
“সব টাকা তো আমার”,এই চিন্তা থেকে বের হয়ে আসুন।কারণ Business-এর Financial Health বুঝতে হলে Business-এর টাকা আলাদা করে দেখতে হবে।
১১. Break-even Point বের করুন
আপনার Business মাসে কত Sales করলে অন্তত নিজের খরচ তুলতে পারবে?
এই হিসাবটা জানা দরকার।এটাই মূলত Break-even Point বোঝার একটি গুরুত্বপূর্ণ অংশ।
ধরুন আপনার মাসিক Fixed Cost ৳30,000।
প্রতি Order-এ আপনার Contribution Margin গড়ে ৳300।তাহলে Fixed Cost কভার করতে আনুমানিক 100টি Order প্রয়োজন।
এখন আপনি জানেন,আমাকে অন্তত কতগুলো Order-এর দিকে যেতে হবে।এই হিসাব আপনাকে বাস্তবসম্মত Sales Target তৈরিতে সাহায্য করবে।
১২. Monthly Sales Target তৈরি করুন
“এই মাসে অনেক Sales করবো”,এটা Target নয়।
Target হতে হবে সংখ্যায়।
যেমন,
– Monthly Revenue Target কত?
– Average Order Value কত?
– মাসে কত Order প্রয়োজন?
– প্রতিদিন কত Order প্রয়োজন?
– কতজন নতুন Customer লাগবে?
– কতজন Repeat Customer লাগবে?
এগুলো হিসাব করুন।ধরুন আপনার Target ৳3,00,000 Sales,Average Order Value ৳1,500 হলে আপনার প্রায় 200 Order প্রয়োজন।
অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 7টি Order-এর মতো।
এখন আপনার Marketing Plan-ও অনেক পরিষ্কার হবে।
১৩. Cash Flow Plan করুন
এটা Profit-এর মতোই গুরুত্বপূর্ণ।ধরুন আপনার Business-এ Sales হচ্ছে।কিন্তু Supplier-কে আগে টাকা দিতে হচ্ছে।Marketing-এর টাকা আগে যাচ্ছে।
Salary আগে দিতে হচ্ছে।Customer-এর Payment পরে আসছে।
তাহলে আপনার Profit থাকতে পারে, কিন্তু Cash Flow সমস্যায় পড়তে পারেন।
তাই প্রতি মাসে অন্তত একটা হিসাব রাখুন,
-;কত টাকা ঢুকবে?
– কত টাকা বের হবে?
– কখন বের হবে?
– কখন হাতে আসবে?
Business চালানোর জন্য Cash Flow-এর গুরুত্ব এখানেই।
১৪. Emergency Plan রাখুন
Business সবসময় আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না।
– Sales কমে যেতে পারে।
– Product আটকে যেতে পারে।
– Supplier সমস্যা করতে পারে।
– Advertisement কাজ নাও করতে পারে।
– Unexpected Return আসতে পারে।
কোনো জরুরি খরচ আসতে পারে।তাই শুরুতেই একটা Emergency Reserve রাখার পরিকল্পনা করুন।
সব টাকা আজ খরচ করার মতো টাকা নয়।
কিছু টাকা Business-কে খারাপ সময় পার করানোর জন্যও রাখতে হয়।
১৫. Worst-case Scenario ভাবুন
শুধু “Business ভালো করলে কী করবো”এটা ভাববেন না।
এটাও ভাবুন,
– Sales আমার Expected-এর অর্ধেক হলে কী করবো?
– Marketing কাজ না করলে?
– Product বিক্রি না হলে?
– Supplier বন্ধ হয়ে গেলে?
– Cash আটকে গেলে?
– Customer Return বেড়ে গেলে?
– তখন কীভাবে Business চালাবো?
এই প্রশ্নগুলোর উত্তর আগে থেকেই বের করে রাখুন।
কারণ Planning মানে শুধু Success-এর Plan নয়।
Problem-এর Plan-ও Planning-এর অংশ।
১৬. Business-এর Numbers Track করুন
Business সম্পর্কে আপনার Feeling কী বলছে সেটা গুরুত্বপূর্ণ নয়।Numbers কী বলছে সেটা গুরুত্বপূর্ণ।
নিয়মিত Track করুন,
– Sales
– Revenue
– Gross Profit
– Net Profit
– Average Order Value
– Customer Acquisition Cost
– Conversion Rate
-বRepeat Customer
– Return Rate
– Marketing Cost
আপনার Business অনুযায়ী আরও KPI যোগ হতে পারে।
কিন্তু অন্তত নিজের Business-এর গুরুত্বপূর্ণ Numbers আপনাকে জানতে হবে।
শেষ কথা,Business শুরু করার আগে অন্তত এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলুন-
– আমি কীভাবে টাকা আয় করবো?
– আমার মোট Capital কত?
– কোথায় কত Capital ব্যবহার করবো?
– আমার Product/Service-এর Actual Cost কত?
– আমার Selling Price কত হবে এবং কেন?
– আমার Gross ও Net Profit কত হতে পারে?
– আমার Break-even Point কোথায়?
– মাসে কত Sales প্রয়োজন?
– Cash Flow কীভাবে সামলাবো?
– Business খারাপ করলে Plan-B কী?
এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি কাগজে লিখে ফেলতে পারেন, তাহলে আপনার Business শুধু একটা Idea থাকবে না।
ধীরে ধীরে সেটা একটা Business Plan-এ পরিণত হবে।
আর একটা কথা মনে রাখবেন,
Revenue is not Profit.
Profit is not Cash Flow.
And Sales alone does not mean Business Growth.
Business শুরু করার আগে Planning করুন।
কারণ,
“A good plan does not guarantee success, but a lack of planning increases the chances of failure.”

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *