Business Idea নির্বাচন করবেন কীভাবে?
অনলাইনে ব্যবসা শুরু করতে গিয়ে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো,“কী ব্যবসা করা যায়?”
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকে Facebook খুলে বসেন।
কে কী বিক্রি করছে দেখেন, কার বিক্রি বেশি দেখেন, কোন Product-এর Advertisement বেশি দেখেন এবং তারপর সিদ্ধান্ত নেন,“এই ব্যবসাটাই করা যায়।”
অন্য একজনের Business সফল হচ্ছে মানেই আপনার জন্যও সেই Business সফল হবে,এমন কোনো নিশ্চয়তা নেই।
পর্ব ০১- এ আমরা আলোচনা করেছি Business শুরু করার আগে Mindset, Problem Solving, Value, Target Customer, Market Research, Capital এবং Supply Chain নিয়ে।
এবার আসি আরও গুরুত্বপূর্ণ একটি জায়গায়,
আপনি আসলে কী Business করবেন?
১. নিজের Skill ও Interest-এর তালিকা করুন
সবার আগে নিজের দিকে তাকান।
– আপনি কী পারেন?
– কোন কাজ করতে ভালোবাসেন?
– কোন বিষয়ে আপনার Knowledge আছে?
– কোন কাজ আপনি অন্যদের তুলনায় ভালো করতে পারেন?
– আপনার বর্তমান Experience কী?
– আপনার Network কোথায় বেশি?
সবকিছুর একটা তালিকা করুন।তবে একটা বিষয় মনে রাখবেন,শুধু ভালো লাগে বলেই Business করবেন না।
আপনার Interest-এর সাথে Market Demand এবং আপনার Capability-এর একটা Connection থাকতে হবে।
২. Problem খুঁজুন, Product নয়
Business Idea খোঁজার সবচেয়ে ভালো উপায় হলো Product খোঁজা নয়, Problem খোঁজা।
– মানুষ কোথায় সমস্যায় আছে?
– তারা কোন সমস্যার সমাধান করতে টাকা খরচ করতে রাজি?
– কোন কাজ করতে তাদের সময় বেশি লাগছে?
– কোন Service তারা সহজে পাচ্ছে না?
– কোন Product কিনে তারা সন্তুষ্ট নয়?
– কোন জায়গায় তারা বারবার অভিযোগ করছে?
এই জায়গাগুলো থেকেই অনেক ভালো Business Idea বের হয়।যেখানে Problem আছে, সেখানেই Business Opportunity তৈরি হতে পারে।
৩. “আমি কী বিক্রি করবো?” থেকে “আমি কী Solve করবো?”-তে আসুন
ধরুন আপনি জামদানি নিয়ে কাজ করতে চান।
তাহলে শুধু,“আমি জামদানি বিক্রি করবো”
এটা কোনো শক্তিশালী Business Idea নয়।
– আমি কোন Customer-এর জন্য জামদানি নিয়ে কাজ করবো?
– তাদের কী সমস্যা?
– তারা কী ধরনের জামদানি খোঁজে?
– Quality বুঝতে পারে না?
– Original Product নিয়ে Confusion আছে?
Online-এ Size, Colour বা Design নির্বাচন করতে সমস্যা হয়?
Gift হিসেবে দিতে চায় কিন্তু Presentation ভালো পাচ্ছে না?
আপনি যদি সমস্যাটা ধরতে পারেন, তাহলে আপনার Business-এর Direction অনেক পরিষ্কার হয়ে যাবে।
৪. Market Demand আছে কি না দেখুন
আপনার Idea আপনার কাছে যতই ভালো মনে হোক, Market সেটা গ্রহণ করবে কি না,সেটা জানতে হবে।
– মানুষ কি এই Product/Service খুঁজছে?
– বর্তমানে কারা এটা বিক্রি করছে?
– কতজন বিক্রি করছে?
– তাদের Customer কারা?
– কী Price-এ বিক্রি করছে?
– কতটা Competition আছে?
– মানুষ কী ধরনের Feedback দিচ্ছে?
এখানে আপনার কাজ হলো Assumption নয়, Evidence খোঁজা।
৫. Competition দেখে ভয় পাবেন না
অনেকেই বলে,“এই ব্যবসায় তো অনেক Competition!”
তাই Business শুরু করতে চায় না।
আমি বলবো, Competition থাকা অনেক সময় ভালো Sign।
কারণ এর অর্থ হতে পারে,এই Market-এ Customer আছে এবং মানুষ এই Product বা Service-এর জন্য টাকা খরচ করছে।
আপনার প্রশ্ন হওয়া উচিত,“Competition আছে কি না?” নয়।বরং,“Competition-এর মধ্যে আমি কোথায় আলাদা হতে পারবো?”
USP অর্থ Unique Selling Proposition।
অর্থাৎ Customer কেন আপনার কাছ থেকে কিনবে, তার পরিষ্কার একটা কারণ।
– Quality
– Price
– Design
– Customization
– Speed
– Convenience
– Packaging
– After-sales Service
– Customer Experience
– Expertise
– অথবা অন্য কোনো Unique Value
তবে শুধু “আমাদের Quality Best” বা “আমাদের Product Unique”,এগুলো USP নয়।
আপনাকে প্রমাণ করতে হবে, আপনি আসলে কীভাবে আলাদা।
৭. Customer Persona তৈরি করুন
“আমার Product সবাই কিনবে”,এই ধারণা থেকে বের হয়ে আসুন।
– আপনার Ideal Customer কে?
– তার বয়স কত?
– সে কোথায় থাকে?
– তার Income Level কেমন?
– তার Lifestyle কেমন?
– সে Online-এ কীভাবে কেনাকাটা করে?
– তার Buying Decision কে Influence করে?
– সে কেন আপনার Product কিনবে?
– কী কারণে কিনবে না?
এই তথ্যগুলো লিখে একটা Customer Persona তৈরি করুন।
আপনি যত ভালোভাবে Customer-কে বুঝবেন, Product, Content এবং Marketing,সবকিছু তত ভালোভাবে করতে পারবেন।
Business শুরু করার আগে আপনার Idea Validate করুন।
– অনেকে কী করে?
– Product কিনে ফেলে।
– Logo বানায়।
– Page খুলে।
– Packaging বানায়।
– তারপর Advertisement দেয়।
তারপর অপেক্ষা করে Customer-এর জন্য।
আমি বলবো,আগে Customer-এর Response দেখুন, তারপর বড় Investment করুন।
– আপনার সম্ভাব্য Customer-এর সাথে কথা বলুন।
– তাদের Problem নিয়ে প্রশ্ন করুন।
– তাদের বর্তমান Solution সম্পর্কে জানুন।
– আপনার Proposed Solution দেখান।
তারা কী বলে শুনুন।সম্ভব হলে ছোট পরিসরে Test করুন।
কারণ,Business শুরু করার আগে ভুল ধরা গেলে ক্ষতি কম, Business শুরু করার পরে ভুল ধরা গেলে ক্ষতি বেশি।
আপনার Idea যদি ভালো মনে হয়, তাহলে শুরুতেই বড় Stock বা বড় Investment করবেন না।
– ছোট পরিসরে শুরু করুন।
– একটি Product দিয়ে Test করতে পারেন।
– একটি নির্দিষ্ট Customer Segment নিয়ে Test করতে পারেন।
– একটি নির্দিষ্ট Location নিয়ে Test করতে পারেন।
অথবা ছোট একটি Service Package দিয়ে Test করতে পারেন।
– Customer Response কেমন?
– কতজন Interested?
– কতজন Order করছে?
– কতজন আবার আসছে?
– কোথায় সমস্যা হচ্ছে?
এই Test-এর Result থেকেই আপনার Business Model আরও ভালোভাবে তৈরি হবে।
১০. Business Idea-এর একটি Simple Scorecard তৈরি করুন
শেষে আপনার Idea-কে কয়েকটি প্রশ্নের মাধ্যমে Score দিন।
– Problem কতটা বড়?
– Customer কতটা Clear?
– Market Demand কেমন?
– Competition কেমন?
– আপনার Differentiation কী?
– Profit Margin কেমন হতে পারে?
– আপনার Capital-এর সাথে মানানসই কি না?
– আপনি দীর্ঘদিন এই Business চালাতে পারবেন কি না?
প্রতিটি বিষয়কে ১০-এর মধ্যে Score দিন।
তারপর দেখুন,আপনার Idea আবেগের কারণে ভালো লাগছে, নাকি বাস্তবতার দিক থেকেও ভালো?
এখানে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন,
Business Idea মানেই Business নয়।
তারপর দরকার,Validation → Planning → Execution → Customer → Sales → System → Growth
তাই অন্যের Business দেখে Copy না করে, নিজের জন্য সঠিক Business Model খুঁজে বের করুন।
কারণ,আপনার জন্য সঠিক Business Idea হলো সেই Idea, যেখানে আপনার Capability, Customer Problem, Market Demand এবং Business Opportunity,এই চারটি জায়গা একসাথে মিলে যায়।
পর্ব ০৩-এ আসবো,Business Plan ও Financial Planning নিয়ে।
– কত টাকা নিয়ে শুরু করবেন?
– কোথায় কত টাকা খরচ করবেন?
– Product-এর Price কীভাবে নির্ধারণ করবেন?
– Profit Margin কত রাখবেন?
– Cash Flow কীভাবে সামলাবেন?
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ,“বিক্রি হচ্ছে, কিন্তু তারপরও টাকা থাকছে না”,এই সমস্যাটা কেন হয়?