কটা বাচ্চা যখন লিখতে শুরু করে,তখন তাকে দেয়া হয় পেনসিল।সে লিখবে আর ভুল হলে মুছে আবার সঠিক টা লেখার চেষ্টা করবে এইটাই তার মুল কাজ থাকে।
ঐ বাচ্চাটাই যখন একটু বড় হয়ে যায়,তখন তাকে আর পেনসিল দেয়া হয়না।তাকে দেয়া হয় একটা পেন।এই পেন দিয়ে তাকে বুঝিয়ে দেয়া হয়,তুমি চাইলেই এখন আর ভুল হলে সহজেই মুছে ফেলতে পারবেনা।
এটাকে নিজের ক্যারিয়ারের সাথে চিন্তা করেন।শুরুতে আপনি ভুল করবেন,শিখবেন আবার শুরু করবেন এতে কোন সমস্যা নেই।
কিন্ত একটা সময় পরে যেয়ে সেই ভুলের পরিমাণ কম করতে শিখতে হবে নইলে আর মোছার সুযোগ থাকবেনা।