প্রতিটি মানুষই আপনার জীবনে আসে কোন না কোন কারনে, কেননা কারন ছাড়া আসলে কোন কিছুই ঘটেনা জীবনে।
কখনো কখনো আমাদের লাইফে এমন কেউ আসে,যে আমাদের শিক্ষা দিয়ে যায়।এই ব্যাক্তিটি হয়তো আমাদেরকে কষ্ট দেয় কিন্তু প্রতিটি আঘাত আমাদেরকে শক্ত হতে শেখায়।
কখনো কখনো আমাদের জীবনে এমন কেউ আসে যিনি আমাদের বিশ্বাস নষ্ট করেন।এটাও একটা শিক্ষাই বটে,এই শিক্ষা থেকে কাজে লাগিয়ে আমাদের উচিত সামনের দিকে তাকানো।
কখনো কখনো এমন কেউ আমাদের লাইফে আসে যিনি আমাদেরকে কেয়ার করেন,আমাদের চাহিদার মুল্যায়ন করেন এবং যে আপনিটা আছেন এবং যে অবস্থানে আছেন,সেটাকে নিয়েই তিনি আপনাকে ভালোবাসেন এবং বুঝিয়ে দেন- জীবন সব সময় আপনাকে ঠকাবেনা,বরং জীবন আপনাকে দুহাত ভরে অনেক কিছু দিতেও পারে।
সবাই জীবন থেকে শিক্ষা নিতে শিখুন এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শিখুন।
Newsletter Updates
Enter your email address below and subscribe to our newsletter