“প্রপ্রার স্ট্র্যাটেজি ছাড়া,শুধু বুস্ট/এড রান করেই অনলাইনে বিজনেস বড় করা যায়”, এই স্বপ্নটাই তো বাংলাদেশের ৮০-৯০% স্টার্টআপ CEO-দের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি।”
আর এই কারণেই অনেক ভালো প্রোডাক্ট থাকা সত্ত্বেও, হাজারো বিজনেস বছর শেষে এসে থেমে যায় একই জায়গায়।
কারণ তারা একটা বিষয় বুঝতে চায় না,
Social Media is a Business, not a Charity.
নাহ, চলেন একটু সহজভাবে বোঝাই-
আমি এই কথাটা প্রায় সব কনসাল্টেন্সিতেই বলি।
ধরেন, আপনি ফেসবুকের মতো একটা কোম্পানির মালিক।
আপনার আন্ডারে লাখ লাখ কর্মচারী কাজ করছে।
সার্ভার খরচ, ডেভেলপমেন্ট, সিকিউরিটি, AI, অফিস সবকিছু মিলিয়ে বিশাল একটা ইকোসিস্টেম চালাতে হচ্ছে আপনাকে।
এখন আপনার প্ল্যাটফর্মে দুই ধরনের মানুষ আছে-

একদল নিয়মিত টাকা দিচ্ছে এবং আপনার Paid Service নিচ্ছে।

আরেকদল ফ্রিতে আপনার প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের বিজনেস বড় করতে চাচ্ছে।
এখন আপনি বলেন -;
– আপনি কাদেরকে বেশি গুরুত্ব দিবেন?
– কাদের কনটেন্ট বেশি মানুষের কাছে পৌঁছাবেন?
– কাদের বিজনেস গ্রো করতে সাহায্য করবেন?
যারা আপনাকে টাকা দিচ্ছে?
নাকি যারা ফ্রিতে সবকিছু নিতে চাচ্ছে?
দিনশেষে Facebook, Instagram, TikTok এদের সবচেয়ে বড় Revenue Source গুলোর একটা হচ্ছে Advertising.
অর্থাৎ,আপনি বিজ্ঞাপন চালাবেন বলেই তাদের বিজনেস টিকে আছে।আর তারা চাইবেই আপনি Paid Marketing করেন।
এখন প্রশ্ন হলো,তাহলে এত মানুষ Paid Marketing কে খারাপ বলে কেন?
কারণ খুব সিম্পল।আপনি যদি Paid Marketing বুঝে ফেলেন এবং Scale করতে পারেন,তাহলে অনেকের “ভিউ-ভিত্তিক উপদেশ ব্যবসা” বন্ধ হয়ে যাবে।
তিতা হলেও বাস্তব কথা হলো,বাংলাদেশের অনেক বড় বড় ই-কমার্স পেজ আছে যাদের লাখ লাখ ফলোয়ার আছে কিন্তু একটা Product Post দিলেই Reach পড়ে যায় খুব কমে।
কেন হয় এমনটা?
Because:“Nothing is free in the world.”
শুধু Organic Reach-এর আশায় বসে থেকে আজ পর্যন্ত কেউ বড় Brand হতে পারেনি।যারা সত্যি সত্যি Business Scale করে,তাদের প্রতিদিন Ads চলে।
একদিন Ad Run করে পাঁচদিন Gap দেয় না।আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন?
যারা বলে,❝Boost ছাড়া Organic Marketing করেই Sales শিখাবো❞।তাদের সেই পোস্টটাও Sponsored হয়।
আবার যারা বলে—
❝Website ছাড়া Business হয় না❞তারাও শেষ পর্যন্ত Website-এর Sales আনতে Facebook Ads-এই আসে।
কারণ দিনশেষে Reality একটাই,Organic Marketing দরকার Brand Trust-এর জন্য।কিন্তু Paid Marketing দরকার Business Scale করার জন্য।
এই দুইটার Combination ছাড়া Long-Term Growth খুব কঠিন।