প্রফেশনাল জায়গাটা প্রফেশনালই থাকুক

কর্পোরেট লাইফে একটা বড় ভুল অনেকেই করে, “সম্পর্ক ভালো করার জন্য নিয়ম ভাঙা”
আমি ১৪ বছরের ক্যারিয়ারে বারবার একটা জিনিস দেখেছি,যতবার নিয়মের বাইরে গিয়ে কাউকে “স্পেশাল সুযোগ” দিয়েছি,ততবারই শেষটা হয়েছে Betrayal দিয়ে।
আমাদের কোম্পানির রুলস খুব ক্লিয়ার।
– ১০০% এডভান্স ছাড়া কোনো Work Order না।
কিন্তু বাস্তবতা হলো,এই নিয়ম ভেঙে যতবার কাউকে সুযোগ দিয়েছি,
– কেউ পেমেন্ট নিয়ে ধান্দা করেছে।
– কেউ টিম মেম্বারের সাথে আলাদা সম্পর্ক করে সিস্টেম নষ্ট করেছে।
– কেউ নিজের সুবিধা নিতে গিয়ে প্রফেশনালিজমটাই শেষ করে দিয়েছে।
একটা সময় বুঝেছি,
প্রফেশনাল জায়গায় “একটু ছাড়” মানেই অনেক বড় ক্ষতির শুরু।আমি সবসময় একটা জিনিস প্রাধান্য দিয়েছি,
– বিশ্বাসযোগ্যতা
– সততা
আর একটা নিয়ম মেনে চলি,“প্রতিটা মানুষ ১ম সুযোগ পেতে পারে, কিন্তু ২য় না।”কারণ, ভুল হলে সেটা ঠিক করার সুযোগ থাকা উচিত,কিন্তু একই ভুল বারবার হলে সেটা আর ভুল না, সেটা চরিত্র।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, “কখনোই ক্লায়েন্টকে আপনার টিমের কারো সাথে “পার্সোনাল লেভেলে” ঢুকতে দিবেন না।”
কারণ,যেই মুহূর্তে ক্লায়েন্ট সরাসরি আপনার টিম মেম্বারকে নক করা শুরু করবে,সেই মুহূর্ত থেকেই আপনার কন্ট্রোল কমতে শুরু করবে।
তখন আপনার সামনে ৩টা অপশন-
১. ক্লায়েন্ট বাদ দিন
২. এমপ্লয়ি বাদ দিন
৩. অথবা ক্ষতি মেনে নিন
আমি ব্যক্তিগতভাবে প্রথম দুইটাই বেছে নিয়েছি,এবং ভবিষ্যতেও তাই করবো, ইনশাআল্লাহ।
অনেকেই ভাবে,“তার সাথে কাজ করে আপনি পরিচিত হয়েছেন”।
কিন্তু সত্যিটা হলো,আমি কখনো কারো উপর ভর করে উঠিনি আর আমাকে কেউ আলাদা করে পরিচিয় করবে সেই সুযোগ আমি রাখিনি বরং আমাকে ধরেই অনেকে পরিচিত হয়েছে।আমাকে দিয়ে উঠেছে।
আমার পরিচয়,আমার কাজ, আমার টিম আর আল্লাহর রহমত এই জায়গায় আমি কনফিডেন্ট, অহংকারী না।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *