ফেসবুক এডের জন্য বাজেট কম যাদের,তারা যেভাবে কাজ করার প্ল্যান করতে পারেন

✔️ অনেকেই বলেন,ভাইয়া আমার স্পেসিফিক ভাবে মার্কেটিং এর জন্য কোন বাজেট নেই।আমার কি করা উচিত?
উত্তর- হয় এক্সপার্টের সাথে বসেন আর নইলে ফ্রীতে আমার অনেক রিসোর্স আছে পড়েন।
✔️ অনেকেই আবার বলেন যে, ভাইয়া আমি প্রতি মাসে ১ টা করে এড দিচ্ছি।আমি তো রেগুলার,তাহলে আমার কেন ভালো আউটপুট আসছেনা?
উত্তর- মাসে একটা বা দুইটা এড চালানো আসলে ইস্যু না।মুল ব্যাপার হলো,আমি কতদিন আমার বিজনেসের প্রচার করছি? আমি কি আসলে আমার প্রচারণা টা মাসের সব দিনে করছি?
যদি আপনার মনে হয় যে,ব্যবসা শুধু ঐ ৫/৭ দিনের জন্যই করবেন,তাহলে ঐ ৫/৭ দিনের জন্য এড দিবেন।আর ঐগুলি আপনার নিয়মিত এর তালিকা আর যদি ভাবেন যে,না আমি মাসে ৩০ দিন বিজনেস করতে চাইছি।তাহলে আপনাকে ঐ হিসাব করেই এড বা প্রচার করতে হবে।
✅ এইখানে অনেকেই বলেন যে,আমার তো বাজেট কম।আমি তাহলে কিভাবে এড দিব?
উত্তর- এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনি আগে একটু নিজে ফ্রী রিসোর্স থেকে লেখাপড়া করেন।এরপর একজন এক্সপার্টের সাথে বসুন।তাকে সবটা খুলে বলুন ও এরপরে সিধান্ত নেন।
কম বাজেট হলে কিভাবে কাজ করবেন,এর একটা সঠিক ও এপ্রোপিয়েট ব্যাখা কেন এভাবে দেয়া যায়না জানেন?
১। আপনার প্রোডাক্ট সম্পর্কে জানা প্রয়োজন।
২। আপনার বর্তমান সেল কেমন?
৩। আপনার সেলস টার্গেট কেমন?
৪। প্রোডাক্ট কস্ট কেমন?
৫। প্রাইসিং কিভাবে করেছেন?
৬। নিশ প্রোডাক্ট কোনটা?
৭। স্পেসিফিক নিশ নাকি ব্রড নিশ?
৮। আপনার ফেসবুক পেজের কোয়ালিটি কেমন?
এমন অনেক ইস্যু আছে,যেগুলি একজন এক্সপার্টকে জানা লাগে।এগুলি জানলে তারপরে আপনার জন্য স্পেসিফিক প্রেস্ক্রিপশন রেডি করা যাবে।এছাড়া তো বলা টাফ।তবে যেহেতু সবাই এটা জানতে চান,তাই আমি জেনারেলি কিছু সাজেশন দিয়ে দিচ্ছি-
– বাজেট টা ফিক্স করুন আগে।
– একটা কন্টেন্ট কে ফোকাস করুন।
– মিনিমাম ৫ ডলার বাজেট করুন ঐ কন্টেন্টের রিচ ও এংগেজমেন্টের জন্য।
– ডেইলি দুই ডলার মিনিমাম বাজেট করুন কাস্টোমার ম্যাসেজের জন্য।
✅ অর্গানিকভাবে যা যা করতে পারেন-
✔️ ঐ প্রোডাক্টের অর্ডার এলে,সেটার বিহাইন্ড দ্যা সিন ও ডেলিভারি নিয়ে পোস্ট করুন।
✔️ রিভিউ গুলি শেয়ার করুন প্রেজেন্টেবল করে।
✔️ প্রোডাক্ট বেইজ এংগেজমেন্ট বাড়াতে রিলস বানান।
✔️ পোল ক্রিয়েট করে পোস্ট করুন।
✔️ কমেন্টের রিপ্লাই তে কথা বাড়াতে থাকুন,তবে প্রাসঙ্গিক ভাবে।
✔️ অন টাইম রিপ্লাই দিন পেজে।
✔️ কন্টেন্ট ক্যালেন্ডার বানিয়ে কাজ করুন ও নিয়মিত সেই কাজগুলি সব রিভিউ করুন।
তবে মনে রাখবেন, নিজে কিছু না জানলে, মার্কেটার যা খুশি তাই করবে আর আপনাকে ভুজুং ভাজুং দিয়ে দিবে।
⛔ আপনি যদি কিছু না জানেন, তাহলে মার্কেটারের উপর আপনি একেবারে ডিপেন্ডেবল হয়ে যাবেন আর চাইলেই উনি আপনার ক্ষতিও করার সুযোগ পাবে।এভাবেই আপনার বাজেট শেষ হয়ে যাবার চান্স থাকবে।তাই নিজে লেখাপড়া করে নিন আগে একটু জেনে নিন।
✔️ ফেসবুক এড সম্পর্কে জানুন।
✔️ বেসিক স্ট্র্যাটেজি সম্পর্কে ধারনা রাখুন।
✔️ কন্টেন্ট নিয়ে জানুন।
✔️ অডিয়েন্স নিয়ে জানুন।
✔️ কনভার্সন থেকে কনফার্মেশন করতে শিখুন।
✅ কাজ শুরুর আগেই গুছিয়ে নিন-
✔️ উইনিং প্রোডাক্ট সিলেক্ট করুন।
✔️ মার্কেট এনালাইসিস করে নিন।
✔️ প্ল্যানিং ঠিক করে করুন।
✔️ মাইন্ডসেট ঠিক করুন।
✔️ কম্পিটিটর এনালাইসিস করুন।
✔️ সোর্সিং ঠিক করুন।
✔️ ডেলিভারি চেইন ঠিক করুন।
✔️ টোটাল সাপ্লাইচেইন ঠিক করুন।
✔️ বাজেট বা মানি ম্যানেজমেন্ট ঠিক করুন।
✔️ ব্যাক আপ রেডি রাখুন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *