ফেসবুক কমিউনিটি গাইডলাইন ব্রেক করা অনেকটা সিগারেট খেয়ে ক্যান্সার হবার মতই

ফেসবুক কমিউনিটি গাইডলাইন কি এটা নিয়েই আপনাদের প্রশ্ন অনেক।তবে আমরা এই কমিউনিটি গাইডলাইন নিয়ে একটা ২৫ পর্বের ধারাবাহিক পোস্ট করেছিলাম।যারা ঐগুলি পড়েছেন তাদের উপকারে এসেছে বলেই আমরা জানি।
তবে যারা পড়েন নি কিন্তু পড়তে চান,তারা আমাদের পেজে সার্চ করলেই পেয়ে যাবেন।
আজকের পোস্টে জাস্ট জানাবো যে এইটা ব্রেক করলে কি হয়।
আমাদের যে কমন মিসটেকগুলি হয়-
❌ স্ক্রিনশট শেয়ার করা- পেজ রেস্ট্রিকটেড ও ফেসবুক পেজে এড রেস্ট্রিকটেড করতে পারে আজীবনের জন্য।
❌ মাথাকাটা ইমেজ দেয়া- ফেসবুক পেজ ডিসাবল,পেজ রেস্ট্রিকটেড ও ফেসবুক পেজে এড রেস্ট্রিকটেড করতে পারে আজীবনের জন্য।
❌ মাথকাটা ম্যানিকুইন ইউজ করা- ফেসবুক পেজ ও আইডি ডিসাবল,পেজ রেস্ট্রিকটেড ও ফেসবুক পেজে এড রেস্ট্রিকটেড করতে পারে আজীবনের জন্য।
❌ কাউকে বুলিং বা বডি সেইম করা – আইডি রেস্ট্রিকটেড ও ডিসাবল এবং ব্যান করতে পারে।
❌ ফেসবুকে সমাদৃত কোন ব্যাক্তিকে উপহাস করা – আইডি রেস্ট্রিকটেড বা ডিসাবল করতে পারে।
❌ মুখের উপরে স্টিকার বসানো ইমেজ দেয়া – ফেসবুক পেজ রেস্ট্রিকটেড ও এড রেস্ট্রিকটেড করতে পারে।
❌ কন্টেন্ট কপি করে কার্টেসি ছাড়া পোস্ট করা – আইডি পার্মানেন্ট ডিসাবল ও এড প্লেসমেন্ট রেস্ট্রিকটেড করতে পারে।
❌ অন্যের ভিডিও দেয়া – কপিরাইট আইনে মামলা থেকে শুরু করে,পেজ রেস্ট্রিকটেড, পেজে মনিটাইজেশন ব্যান ও করতে পারে।
❌ অন্যের ইমেজ কার্টেসি ছাড়া দেয়া – পেজ রেস্ট্রিকটেড ও ব্যান করতে পারে, ডিসাবল করতে পারে।কপিরাইট আইনে মামলা হতে পারে।
❌ ব্রান্ডেড প্রোডাক্টে বিজ্ঞাপন – আইডির এড পার্মানেন্ট রেস্ট্রিকটেড করে দেয়া ও পেজে পার্মানেন্ট এড রেস্ট্রিকটেড করে দিতে পারে।
অনেকেই বলতে পারেন,ওমুক বড় পেজে দেখি এই করে, সেই করে তাদের তো কিছু হয়না।
তাদেরকে বলবো,আমাদের পোস্টের টাইটেল টা জাস্ট পড়ে দেখেন,এটা ঠিক এভাবেই কাজ করে।অনেক বড় গ্রুপ ও পেজ হুট করেই হারিয়ে যায় বলে শোনা যায়।আসলে সেটা না।ফেসবুক হুট করেই করেনা।
আপনাদের পাপ জমতে জমতে যখন লিমিট ফিল আপ হয় তখনই সাজা দেয়া হয়।
সিগারেট যেমন আজকে খেলে কালকেই ক্যান্সার হয়ে কেউ মারা যায়না,এটাও ঠিক তাই।এভাবে খুচরা পাপ জমতে জমতে যখন পাহাড় হয় তখনই সাজাটা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *