ফোকাস ধরে রেখে কাজ করাটাই চ্যালেঞ্জ

বর্তমানে ফোকাস ধরে কাজ করাটাই চ্যালেঞ্জ।আমরা জাতি হিসাবে সব জিনিসের খারাপ টা আগে নিতে শিখেছি।কেন, তার ব্যাখা আমার দ্বারা দেয়া সম্ভব নয়।তবে আমি বলবো, এটা মুলত একটা মানসিক সমস্যা।
Ai আমাদের কাজকে করবে স্মুথ আর আরো সহজ অথচ আমরা সবার আগে Ai কে ইউজ করছি একে ওকে ক্লোন করার জন্য।এর ছবি ওর ছবির নু*ড তৈরি করার জন্য।
ফেসবুকে বর্তমানে অখাদ্য মার্কা কন্টেন্টে সয়লাব।এইজন্য অনেকেই ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে।ট্রাফিক কমে গেলে আপনার-আমার মত এফ-কমার্স উদ্যোক্তাদের সমস্যা তৈরি হবে।
সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো,ভালো কন্টেন্টগুলি রিচ করছেনা।সবই আজাইরা কন্টেন্ট রিচ হচ্ছে।কারন,ফেসবুক তো বেশি সময় ধরে চালাচ্ছেই অকর্মারা।ওদের কাজই তো রিলস দেখে সময় নষ্ট করা।আসলে সময়ের মুল্য যে ওদের জানা নাই সেটাই সমস্যা।
নিজের শেখার জন্য আমরা যা করতে পারি-
✅ এডাল্ট কন্টেন্ট প্রোভাইড করে এমন পেজ সামনে এলে রিপোর্ট দিয়ে ব্লক করে দেয়া।
✅ যাদের লেখা ভালো লাগে,এমন পেজ ও আইডিগুলিকে ফলো দিয়ে, সি ফার্স্ট করে রাখা।
✅ ভালো কন্টেন্ট,যা সবার উপকারে আসবে এমন পোস্ট শেয়ার করা,সেইভ করা কিংবা কপি করে ঐ ব্যাক্তিকে ট্যাগ করে, কার্টেসি দিয়ে পোস্ট করা।
✅ আপনার ঠিক যে বিষয়ে জ্ঞান নেয়া দরকার,সেগুলি সার্চ করা ও সেভাবেই আপনার রুচিকে সাজানো।
✅ যে গ্রুপ গুলি আপনার জন্য নেটওয়ার্ক বিল্ড করতে ও শিখতে কাজে লাগে,সেই গ্রুপ গুলিতে নিজেকে একটিভ রাখা।
আসলে আমরা তো সবাই আলাদা আলাদা বাবলে থাকি।যে এরিয়াতে আমি আছি,আমার এরিয়াতে যা চলছে সেগুলাই আমার লোকেশন অনুযায়ী আমাকে দেখাচ্ছে ফেসবুক।
এইজন্যই নিয়মিত আমাকে নিজের মত করে সাজাতে হবে।এটা কঠিন বলে মনে হলেও আসলে কঠিন না।ভালো কিছু পেজ ও আইডিকে ফলো করুন, যারা ভালো রিলস বানাচ্ছে ও ভালো কাজ করছে আর বাকিদের স্রেফ আনফলো করে দিন।
Happy Learning, Happy Facebooking!!

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *