আমার ওয়েবসাইট নেই
ফেসবুক পেজ থেকে কন্টেন্ট (ভিডিও, ইমেজ) ক্রিয়েট করে সেটাকে Boost করে প্রোডাক্ট সেল করি।এতদিন নিজেই সবকিছু করতাম, ভালোই চলছিল কিন্তু এখন বেশি একটা ভালো রেজাল্ট আসছে না, কম্পিটিশন বেশি।
একজন মার্কেটিং কনসাল্টেন্ট খুঁজছি বা কোন এজেন্সি যিনি বা যারা আমার এড একাউন্ট ইউজ করবেন,আমার কার্ড ইউজ করবেন,আমি মাসিক বেতন দিতে চাই।শিক্ষানবিশ হিসাবে একমাস সময় দিয়ে দেখবো।যদি রেজাল্ট ভালো হয়,তাহলে পার্মানেন্ট করে নিব ইনশাআল্লাহ।
Only Exoerts can apply to this. Thanks 
উপরের সিনারিওটি হলো- একজন বিজনেস ওনারের চাহিদার আলোকে।এখানে যেভাবে লিখেছি সেভাবে আমাকে ম্যাসেজ করেনা,আমাকে কিংবা আমাদের পেজে ম্যাসেজ করা হয় মুলত- এমন কাজ আমরা করবো কিনা সেই মর্মে।
আপনাদের সবার জন্য কমন উত্তর বলেই আমি এভাবে লিখিত দিচ্ছি,যেন সেইম লিংক আমি দিয়ে দিতে পারি।
আপনি বা আপনার কোম্পানির বক্তব্য হলো- আপনারা সঠিক রেজাল্ট পাচ্ছেন না তাই কোন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কিংবা কোন এজেন্সি খুঁজছেন,যারা এভাবে কাজ করে দিবে এবং সেটা আপনার এড একাউন্ট ও কার্ড দিয়ে করাবেন।
খুবই ভালো প্রস্তাব কিন্তু এই কাজটা কোন এক্সপার্ট কিংবা কোন কোন রিসোর্সফুল পাবলিক করবেনা,আর জ্ঞানী কোন ব্যাক্তির মালিকানাধীন কোম্পানিও এমন কাজ করবেনা।
আপনি ভালো করেই জানেন,৩ মাস কোন পেজে কাজ করার পরে একটা কাস্টোমার ডাটা তৈরি হয়,সেটাকে এড একাউন্ট থেকে অপটিমাইজড করা যাবে ইজিলি।এরমধ্যে ১ মাস শিক্ষানবিশ হিসাবে রেখে স্যালারী কমানো গেলো,আবার সাথে ভালো রেজাল্ট পেলে আরো ২ মাস স্বাভাবিকভাবেই রাখলাম,এরপরে আপনি যখন প্রসিডিওর বুঝে যাবেন,তখন বলবেন- Sorry Dear, we will make it clear, no need to work here
এটা বাংলাদেশের ৯৮% মানুষের অভ্যাস (অভিজ্ঞতা থেকে বললাম) এজন্য এই কাজ যে বুঝবে সে নরমালি করবেনা।
আপনি বলতেই পারেন,আমরা কি তাহলে বাইরের বায়ারদের দ্বারা এমন কাজ দিলে নিচ্ছিনা?
উত্তর হলো- নিচ্ছি এবং নিবো।তার অনেক কারন আছে,
বাইরের ক্লাইন্টের এত সময়ই নাই যে, নিজের বিজনেস নিজে করবে,তার মাথায় থাকে প্রোডাক্ট বা সার্ভিস ডেভলপমেন্ট,একাই সব খাবার চিন্তা থাকেনা (অভিজ্ঞতা)।
তাছাড়া বাজেট একটা ফ্যাক্ট।বাংলাদেশে এমন কাজ করে দেবার জন্য কত পেমেন্ট করবেন?
১০০০০-২০০০০-২৫০০০, তারবেশি নিশ্চয়ই না।কিন্তু বাইরে কাজ করলে স্টার্ট ই হবে ১০০০ ডলার থেকে।এইবার ভাবেন,যদি আমি ১ বছর সার্ভিস দিই মানে ১২ মাসে ১২০০০ ডলার মিনিমাম,যা বাংলাদেশী টাকায় কত সেটা আপনি জানেন।
১২ মাসে ঐ পরিমাণ টাকা ডলার সেল করেও ইনকাম করা সম্ভব না।তাই আমরা বাইরের কাজ নিই এবং কমফোর্টেবল ভাবেই করে দিই।