বাজেট জানাতে লজ্জার কিছু নেই

ক্লাস শেষে পাওয়া একটা ভালো প্রশ্ন এটা-
স্যার, আগে ভাবতাম শুধু পেজ খুললেই ব্যবসা করা যায়। কিন্তু এখন বুঝতে পেরেছি শুধু প্রোডাক্ট থাকলেই হয় না, সঠিকভাবে সেটাকে উপস্থাপন করাও জরুরি।
আমার কাছে ঐতিহ্যবাহী শাড়ির প্রোডাক্ট আছে, পরিচিত সূত্রে ছবি ব্যবহার ও প্রোডাক্ট আনার সুযোগও আছে।
কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে আমার investment সীমিত,যা আপনাকে বলতেও লজ্জা লাগছে।মাত্র ১০ হাজার টাকা।
তাই এখন বুঝে-শুনে ধীরে ধীরে গুছিয়ে শুরু করতে চাই। আর বুঝেছি কেনা follower দিয়ে আসলে real growth হয় না।
তাই এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি এখন থেকেই ছোটভাবে শুরু করব, নাকি কিছুটা টাকা গুছিয়ে তারপর পুরোপুরি শুরু করাটা ভালো হবে?
এখন স্যার আমি একটা জিনিস ভাবছি যেহেতু আপনি একটা কথা বললেন যে পেজ ওপেন করার কনটেন্ট টা ঠিক মতো দিতে আমার যে পেস্ট আছে সে পেজ আমি কন্টিনটা ঠিকমতো দিতে পারিনি।
তো আপনাদের থেকে যদি আমি কনটেন্ট ক্যালেন্ডার বা কনটেন্ট টা কেমন হবে সেটার বিষয়ে একটা গাইডলাইন পায় তাহলে আমি কয়টা দিন কন্টেন্ট তৈরি করে রাখতে লাগলাম তারপর যখন ঠিকঠাকভাবে শুরু করার একটা সুযোগ আসলো তখন ওই কন্টেন্ট গুলো দিয়ে শুরুটা করলাম তাহলে কেমন হয়?
আমার উত্তর: আপনার বাজেট নিয়ে লজ্জার কিছুই নাই বরং,আমার কাছে আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকা একজন।
ছাত্র-ছাত্রী থাকাকালীন নিজের জন্য কিছু করার নেশা থাকা ভালো।এটা অন্য সকল বাজে অভ্যাস থেকে খুব দক্ষতার সাথে আপনাকে দূরে রাখবে।
আপনার বর্তমান কাজ হলো-
– ফ্রী রিসোর্স থেকে যত বেশি সম্ভব লেখাপড়া করা।
– যত বেশি সম্ভব বিভিন্ন কমিউনিটিতে যেয়ে কমেন্ট করা ও নিজে কমেন্টে পিরিচিতি তৈরি করা।
– ভালো ভালো কোচ/মেন্টরদের ফ্রী সেশন বা যেগুলা আপনার বাজেটে হয় সেগুলা করা।
এইবার পেজ যেটা আছে,সেটার জন্য আগে প্রোডাক্টের প্রাইস অনুযায়ী ক্যাটাগরি সেট করে অল্প অল্প করে পেইড মার্কেটিং শুরু করা।
সেটার বাজেট ও বেশি না ৫/৬ ডলার করে ৩ দিন করে এড রান করা।এড থেকে প্রাপ্য টাকা আবার জমিয়ে রি-ইনভেস্ট করা।
এখানে সবার আগে প্ল্যান করে নেওয়াটা ভালো।খুব বেশি হলে আমার সাথে ১৫ মিনিটের একটা সেশন নিয়ে যা বলবো তা নোট করে করে নিবেন।
সব নোট আস্তে আস্তে এপ্লাই করেন।
আর আমাকে টেক্সট করলে তো রিপ্লাই পাবেন,একটু আগে বা পরে।
Just start & keep going.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *