বিজনেসে শুধু টাকা ইনভেস্ট নয় সময়ও গুরুত্বপূর্ণ

টাকা ইনভেস্ট না করলে বিজনেস যে হয়না এটা আমাদের সকলেরই জানা। কিন্তু সময় ইনভেস্ট করতে হয় এটা কি আমাদের জানা আছে?
এখন অনেকেই ভাবতে পারেন আমরা তো আমাদের সময়ই ইনভেস্ট করি।আবার অনেকেই বলবেন কীভাবে সময় ইনভেস্ট করবো?
কিভাবে সময় ইনভেস্ট করবেন এটা আসলে নির্ভর করে আপনি কোন ধরনের বিজনেস এর সঙ্গে জড়িত। যদি আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজনেস করেন তাহলে, অবশ্যই আপনাকে সময় দিতে হবে অনেক বেশি।
কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষ সময় কাটাতে আসে, নিউজ ফিড স্ক্রল করতে আসে।এ সময়ে ঘুরতে ঘুরতে কোন প্রোডাক্ট বা সার্ভিস ভাল লাগলে পেজে মেসেজ দেয়।
পণ্য বা সার্ভিস এর ব্যাপারে জানতে চাই। কেউ প্রথমেই কিনে ফেলে আবার কেউ নানান প্রশ্ন করে থাকে। কাস্টমারকে সময় হাতে নিয়ে তাই আপনাকে বোঝাতে হবে।
এমতাবস্থায় আপনি যদি পর্যাপ্ত সময় ইনভেস্ট করতে পারেন তবেই আপনি কাস্টমার ধরে রাখতে পারবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *