বিজনেস টিপস – ২৫২৩৬

💁‍♂️কাস্টমার ম্যানেজমেন্ট মানে শুধুই পন্য বা সার্ভিস নিয়ে আলোচনা নয়।
আপনার কাছে কি মনে হয়।কাস্টমার এর সাথে ডিল করার ক্ষেত্রে পন্য/ সার্ভিস নিয়েই কথা বলা উচিত? হ্যাঁ অবশ্যই বলবেন তবে কিছু টেকনিক অবলম্বন করতে পারেন –
⛔আপনার ক্লায়েন্ট যদি পূর্ব থেকে আপনার সার্ভিস বা পন্য নিয়ে জেনে থাকেন তবে ডিল করুন বন্ধুসুলভ আচরণ এর মধ্য দিয়ে। মনেই করতে পারেন আপনার বন্ধু আপনার পন্যটি পছন্দ করেছে। এক্ষেত্রে সুবিধা কোথায়? কাস্টমার পন্যের থেকে আপনাকে প্রাধান্য দিয়ে পন্য কেনা বা বাছাইয়ে আগ্রহ প্রকাশ করবে।
⛔বাসায় মেহমান আসলে তার সাথে যে রুপ কনভারসেশন করেন ক্লায়েন্টকে ও সেই প্রায়োরিটি দিন।দেখবেন সে পন্যতো কিনবেই এবং সে আপনার নিয়মিত কাস্টমার হবে।
⛔টাইম ডিলিং করুন মানে যখন আপনি কথা বলছেন তখন সময়টা দুপুর হলে জিজ্ঞেস করুন লাঞ্চ করেছেন, কিংবা আপনি ব্যস্ত নয় তো, এছাড়া ডিল শেষে তাকে ধন্যবাদ জানান যদিও প্রয়োজন উভয়ের আছে তাই আপনার সেবা বা সার্ভিস দিতে হচ্ছে তাই ডিল শেষ ক্লাইন্ডকে ধন্যবাদ জানিয়ে তার গুরুত্ব উপলব্ধি করার।
⛔বেচাকেনা তো শেষ, ক্লাইন্টের খোঁজ খবর নেওয়ার দরকার কি।হিউম্যানিটির দিক থেকে যদি আপনি পরিচিত মানুষের সাথে যেমন কনভারসেশন করেন, সে-রুপ কনভারসেশন আপনার ক্লাইন্ড এর সাথে রাখেন তাহলে কি তাকে বলতে হয় আমার থেকে পন্য কেনেন?
বরং তার যখনই প্রয়োজন হবে সে আপনাকে খুঁজে নেবে পাশাপাশি তার পরিচিতদের মাঝে ফ্রিতে আপনার পন্য বা সার্ভিসের মার্কেটিং করবে । সুতরাং কাস্টমার নেটওয়ার্ক তৈরি করা খুব একটা জটিল না।
আপনি আপনার কাস্টমার নেটওয়ার্ক গড়ার জন্য কি কি করছেন?

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *