বিজনেস টিপস – ২৫২৩৮

আগে বিক্রি নয়, আগে সাহায্য (First you help, then you sell.)
মানুষ সবচেয়ে বেশি কেনাকাটা সেই ব্র্যান্ড থেকে করেনা, যারা সারাদিন শুধু প্রোডাক্ট কেনার ব্যাপারে ইনফ্লুয়েন্স করতে থাকে।
মানুষ কেনে সেই ব্র্যান্ড থেকে,যে তাদের সমস্যা সমাধান করে ও করার চেষ্টা করে।যাকে দেখে মনে হয় যে,এই ব্রান্ড আমার সমস্যার সমাধান করতে পারবে।
তাই শুরুতেই বেশি বিক্রিতে নয়—বেশি help করুন, বেশি teach করুন, বেশি value দিন।
যখন আপনার কনটেন্ট মানুষকে শেখায়, অনুপ্রাণিত করে বা কোনোভাবে উপকারে আসে—তখন আপনি শুধু বিক্রেতা নন, হয়ে যান trusted adviser.
উদ্যোক্তাদের জন্য এটা সবচেয়ে বড় স্ট্রাটেজি- আপনার জ্ঞান, টিপস, টুলস আর ইনসাইট শেয়ার করুন—যাতে মানুষ উপকার পায়, এমনকি তারা আপনার কাছ থেকে কিছু কেনার আগেই আপনাকে বিশ্বাস করতে পারে।
আপনাকে বিশ্বাস করলে আর প্রোডাক্ট / সার্ভিসের আলাদা মার্কেটিং লাগবেনা।
কারণ একবার যখন আপনি হয়ে যাবেন “go-to person”—তখন বিক্রি করার জন্য আর ছুটে চলার দরকার পড়েনা,সেলস এমনই আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *