এমন একটা পরিবেশ তৈরি করুন, যেখানে মানুষ বিকশিত হতে পারে।
সত্যিকারের নেতারা জানেন —ভুল করা কোনো ব্যর্থতা নয়,বরং শেখার আর দক্ষ হওয়ারই অংশ।
বৃদ্ধি কখনো ভয় বা বিচারভীতিতে ভরা জায়গায় হয় না,বরং সেখানে হয়,যেখানে মানুষ নিরাপদ বোধ করে ভুল করতে,শিখতে, আবার চেষ্টা করতে।
যখন একটা টিম জানে —ভুল করলেও কেউ ঠাট্টা করবে না,তখন তারা আরও সৃজনশীল, আত্মবিশ্বাসী ও সক্ষম হয়ে ওঠে।
তারা অনুসন্ধান করে, উদ্ভাবন করে, উন্নতি করে।
কিন্তু যখন কোন টিমের মধ্যে ভয় কাজ করে —
তারা ছোটভাবে ভাবে,আর নতুন কিছু চেষ্টা করার ইচ্ছাশক্তি তার মধ্যে কাজ করেনা।
একজন নেতা কিংবা CEO হিসেবে আপনার কাজ শুধু ফলাফল চাওয়া নয়,
বরং এমন একটা সংস্কৃতি তৈরি করা,যেখানে মানুষ বিশ্বাসের জায়গা থেকে নিজের সীমার বাইরে বেড়ে উঠতে পারে।