বিজনেস টিপস – ২৫২৪৯

A Bad start doesn’t mean that you will finish badly.
আমরা অনেকেই চিন্তিত থাকি যে,আমার শুরুটা সঠিকভাবে হয়নি তাই আমার বিজনেস / ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে খুব বাজেভাবে।এটা শুধু ব্যবসার ক্ষেত্রেই হয় তা নয়, আমাদের যেকোন ব্যাপারেই এমন মনে হওয়াটা স্বাভাবিক।
আমরা ছোটবেলা থেকে যে কয়টা মিথ্যা শিখে বড় হয়েছি তার মধ্যে অন্যতম হলো- “সকালের রোদ সারাদিনের পূর্বাভাস দেয়।”
সকালে আজ দারুন রোদ আছে,তারমানে এই না যে সারাটা দিন এই দারুন মিষ্টি রোদ থাকবে।বেলা গড়ানোর সাথে সাথে এই একই রোদের তীব্রতা বেড়ে আমাদের জন্য অসহনীয় হতে পারে আবার বৃষ্টিও হতে পারে।
ঠিক একইভাবে,আমাদের অনেকের হয়তো শুরুটা হয়েছে ভুল কিন্তু তারমানে এটা নয় যে,আমাদের শেষটাও খারাপ হবে।শুরু করার প্ল্যান করে শুরুই করেনা ৯৫% মানুষ।তাই সেখানে শুরু করাটাই হলো বড় “সফলতা”।
আপনি শুরু করেছেন এটাই বড় ব্যাপার।এখন সেটাতে ভুল হতেই পারে।খারাপ হতেই পারে,সেটার জন্য মন খারাপের কিছু নেই।এখন চেষ্টা করুন সামনের দিকে এগিয়ে যাবার জন্য।এখন প্ল্যান করুন,কিভাবে আপনার লক্ষ্যে পৌছাবেন এবং সেই উদ্দেশ্যে দৌড়ানো শুরু করুন।
Dream Big, Go Good, Stay Focused.

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *