আমায় এক অস্ট্রেলিয়ান শিখিয়েছিলো এই মজার ব্যাপারটা।যে আমার সাথে সিডিউলের বাইরে ২০মি. এক্সট্রা নিয়েছিলো বলে বিল পাঠাতে বলেছিলো 
আমরা টাকাকে গুরুত্ব দিই। খরচ হিসাব করি। ইনভেস্টমেন্ট হিসাব করি।কিন্তু একটা জিনিসের দাম কখনো হিসাব করি না— নিজের এক ঘন্টা।
যারা চাকরি করেন,তারা আপনার বেতনকে ১৬৮ বা ২০০ দিয়ে নিজের মুল বেতনকে ভাগ করলেই একটা সংখ্যা পাবেন।
কনসালট্যান্ট হলে,তাদের একটা Hourly/Daily থাকে।
কর্পোরেট ট্রেইনার, ডাক্তার— সবাই জানেন, তাদের ঘন্টার মূল্য কতো।
কিন্তু আমাদের সমাজে “Hourly Rate” নামে কোনো কনসেপ্টকেই মূল্যায়ন করা হয় না।এ কারণেই সময় নষ্ট করার পর আমাদের কোনো অপরাধবোধও হয় না।
চা খেতে খেতে দুই ঘন্টা চলে যায়, তবুও মনে হয়— কিছুই হয়নি।
উলটা আমাদের সমাজে কেউ যদি ঘন্টা,মিনিটের এই হিসাব টা করে,তাহলে তাকে তিরষ্কার করা হয়।
তাই আবার জিজ্ঞেস করি— আপনার এক ঘন্টার মূল্য কতো?
গতদিন আমার কাছে এলেন এক ফাউন্ডার এলেন, যার ব্যবসা বছরে ২০ কোটি টাকার।আবার লাস্ট বছর তার লস ২ কোটি টাকার উপরে।
মাত্র এক ঘন্টার সেশনে আমি তাকে কিছু ইনসাইট দিলাম এবং তার ঐ লস কমাতে কিছু টিপস দিলাম।যে কারনে তার এই বছরে লস তো থাকেই নাই,উলটা তার নিট প্রফিট আছে ১৫% এর মত।
আমি আশাবাদী যে,২০২৬ এ এই গ্রোথ আরও বেড়ে যাবে।
ওনার এই ২ কোটির লস ওঠানোর জন্য ব্যয় কত জানেন?
এখন প্রশ্ন হলো- আমার সাথে বসা ঐ এক ঘন্টার মূল্য তার কাছে কত?
আবার এমন অনেকেই আসেন— এখনো ব্যবসা শুরুই করেননি, শুধু ভাবছেন,কেউ হয়তো চাকুরী না ব্যবসা এই করছেন মনে মনে।
তাকেও একই এক ঘন্টা সময় দিলাম।বাইরে যেয়েই তো দিলাম।
তাকে যদি জিজ্ঞেস করেন— “এই এক ঘন্টার দাম কত?”
সে হয়তো শান্তভাবে বলে দেবে— ভাই সময়টা ভালো কেটেছে।দেখি একটা কিছু করবো।
আবার এমন অনেকেই আসেন,যারা ঐ একই ১ ঘন্টা সময় নিচ্ছেন কিন্তু তাদের আর খোঁজ নেই।কারন কি জানেন?
২. এখন ভালো চলছে তাই কাউকে লাগবেনা।
৩. আমার নিজেরই খারাপ অবস্থা তো অন্যকে কি দিব?
আমি আমার এই এক ঘন্টা কাকে দেবো?
• আমার নিজের ব্যবসায় দিতে পারি।
• সন্তান-পরিবারকে দিতে পারি।
• ১০০ জনকে অনলাইনে শেখাতে পারি।
• বইয়ের কয়েক পৃষ্ঠা লিখতে পারি।
• নতুন বছরের প্ল্যান করতে পারি।
• নতুন কোনো পার্টনারশিপ তৈরি করতে পারি।
• নিজের একটা স্কিল তৈরি করতে পারি।
প্রতিটা অপশনেই এক ঘন্টার আলাদা রিটার্ন আছে।
আপনি সেটা বুঝুন বা না বুঝুন— সময়ের নিজস্ব মূল্য অপরিবর্তিত।
সফল উদ্যোক্তারা তাদের প্রতিটা ঘন্টা হিসাব করেন।
আমরা অনেকেই করি না— আর সেই কারণেই পিছিয়ে থাকি।
ইলন মাস্কের এক ঘন্টার দাম— কয়েক মিলিয়ন ডলার।
একজন দিনের মজুরের কাছে— হয়তো ২০০ টাকা।
একজন ফকিরের কাছে— ১০০ টাকা।
উত্তর দিয়েন তো কমেন্টে যদি সৎ সাহস থাকে।
তাদের আয় না, তাদের “সময়ের মূল্য” বোঝার ক্ষমতা।
তাই আপনার এক ঘন্টার দাম কে ঠিক করবে?
আর সবকিছু কেনা যায়, সময় কেনা যায় না।তাই নিজের সময়কে “অমূল্য” হিসেবে ট্রিট করতে শিখুন।
নিজের সময়, এবং অন্যের সময়— দুটোরই মূল্য দিন।
কারণ আপনি যত দ্রুত আপনার সময়ের দাম বুঝবেন,
তত দ্রুত আপনার জীবনের দাম বেড়ে যাবে।