বিজনেস টিপস – ২৫২৯৭

একটা অনলাইন বিজনেসের টোটাল গ্রোথ নিয়ে একটা কম্পিলিট গাইডলাইন।

 

কমপ্লিট মার্কেটিং ছাড়া এখন আপনি সঠিক ফল পাবেন না।
অনেকের ধারনা যে, ফেসবুকে এড দেয়াটাই আসলে ফেসবুক মার্কেটিং আর এটা করলেই রেজাল্ট আসবে।কোন এক্সপার্ট যদি আপনাকে এটা বলে,তাহলে তার ঐ স্কিল নিয়ে আমার আসলে কিছুই বলার নেই।
একটা অনলাইন বিজনেস বা ফেসবুক বেইজ বিজনেস বা এফ-কমার্স যেটাই বলেন না কেন,এই বিজনেসগুলি কিভাবে পরিচালনা করা উচিত?
এখানে আপনাকে অর্গানিক ও পেইড বোথ ওয়ে ধরেই আগাতে হবে।
যদি আপনি ভাবেন যে,এখানে টাকা ঢালতে পারলেই হবে,তাহলে আপনি মস্ত বড় ভুলের মধ্যে বসবাস করছেন।
– পেজের অর্গানিক গ্রোথের জন্য কাজ করতে হবে।
– কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজাতে হবে।
– পেজের অর্গানিক রিচ টাইম টা বের করতে হবে।
– পেজ এনালাইসিস করতে হবে নিয়মিত।
– পেজের গ্রোথ ট্রাকিং করতে হবে।
– কন্টেন্টে ফোকাস করতে হবে।
– পেইড মার্কেটিং করলে সেখানেও ট্রাকিং করতে হবে।
– Page Analysis, Page Optimize করতে হবে।
– Ads Analysis, Ads Optimize করতে হবে।
– Data Analysis, Data Optimize করতে হবে।
– Content Planing করে ক্যালেন্ডার করে পোস্ট করেন।
আমরা এমন কারো কাজ আসলে করতে চাইনা যাদের এই প্ল্যন নাই।শুধু এড দিয়ে যদি বলেন,সেল কেন নাই? এটা আসলে বোকার মত প্রশ্ন।
একটা সেলস আনতে গেলে কি কি স্টেজ কভার আপ করা লাগে সেটা নিজের একটা পার্সেজ হিসাব করলেই বুঝে যাবেন।
সেই স্টেজ কভার করতে সত্যিকারে অর্থে একটা বছর সময় দেন ব্যবসাতে।ফল আপনি পাবেন তাই সেখনে ভয় না পেয়ে জাস্ট কাজ করেন।
এগুলা করতে গেলে অবশ্য যে সময় লাগবে,সেটা তো আবার ভাইরাল নিউজে ব্যাস্ত থাকা পাবলিকদের হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *