বিজনেস টিপস – ২৫৩০০

প্রোডাক্ট প্রাইসিং নিয়ে আমাদের সমস্যা এতটাই প্রকট যে,আমাদের দেশের উদ্যোক্তারা ৫০০ টাকার প্রোডাক্ট কত টাকায় সেল করলে লাভ হবে সেটা ভেবে পান না।
কেউ ৫০০ টাকার জিনিস ৫৮০ সেল করতে চাইছেন তো কেউ আবার ৫০০ টাকার জিনিস ৭০০ টাকা।
থামেন 🤚
আর না বলি এসব।
কেন?
কারন,আপনারা এত বোকার মত কথা কেন বলেন?
৫০০ টাকার জিনিস কি কেউ ৭০০ টাকায় কেনে?
আপনি কিনবেন?
আপনি যদি ৫০০ টাকার জিনিস ৭০০ টাকায় কিনেন তাহলে অবশ্যই এমন অনেক পাবলিক আছে যারা ঐ একই জিনিস,একই মুল্যে কিনবে।
যারা এখনো এই ক্যালকুলেশন জানেন না,তাদের মুলত সমস্য হলো- তারা বিজনেস টাই আজ অবধি বোঝেন না।
একটা প্রোডাক্ট কিনে জেতা লাগে,বিক্রি করে না,তাই যখন প্রোডাক্ট পার্চেজ করছেন,তখন ভাবুন যে- আমি এই পন্যটা ঠিক কত টাকা হলে কিনতাম?
আমিতো পার্চেজ করছি- ৫০০ টাকায়।এটা যদি কেউ আমার কাছে ৯০০ চাইতো,আমি কি নিতাম?সেই ভ্যালু কি এই প্রোডাক্টের আছে?
যদি না থাকে,তাহলে সেটা কেনার দরকারই নাই।
যারা বলেন,বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সেল করছি আমরা,তাই আমাদেরটার দাম বেশি।যদি এটা আপনি বলার পরেও কাস্টোমার সন্তুষ্ট হয়ে পন্য ক্রয় না করে, তাহলে বুঝে নিন- আপনার প্রোডাক্টের ঐ ভ্যালুটাই নাই যে পাবলিক কিনবে।
প্রোডাক্ট কেন সেল হয়না,এই প্রশ্ন না করে বরং বের করুন, আমার প্রোডাক্ট কেন কিনবে?
উত্তর বের করে নোট করুন আর কমেন্টে জনান কত ভুলের মধ্যে বসবাস করছেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *