বিজ্ঞাপন দেখলেই সেটাকে বিশ্বাস করার কোনো কারণ নেই।

আমিও একসময় বিজ্ঞাপনের কথা বিশ্বাস করে অনেক কিছু ব্যবহার করেছি।লাক্সের বিজ্ঞাপনে দেখলাম,এটা মাখলে নাকি চাঁদের মতো উজ্জ্বল হওয়া যাবে!
ভাবলাম, ব্যবহার করে দেখি।প্রায় ৩ বছর ব্যবহার করলাম।৩ বছর পর আয়নায় নিজের চেহারা দেখে বুঝলাম,যে কয়লা ছিলাম, সেই কয়লাই আছি! 😂
কোনো উন্নতি না দেখে শেষ পর্যন্ত ব্যবহারই বাদ দিয়ে দিলাম।
মজা করেই বললাম।বিজ্ঞাপনের কাজই হলো আপনাকে আকৃষ্ট করা, আপনার Attention নেওয়া এবং আপনাকে Purchase-এর জন্য Convince করা।
তাই বিজ্ঞাপন দেখলেই বিশ্বাস করার আগে একটু Research করুন।বিশেষ করে Business-এর ক্ষেত্রে।
আজকাল চটকদার বিজ্ঞাপন দিয়ে অনেকেই এমনভাবে নিজেদের Present করেন,যেন,“আমার কাছ থেকে এই একটা জিনিস শিখলেই আপনার Business বদলে যাবে!”
কেউ ৭ দিনে Business শেখায়,
কেউ ৩০ দিনে লাখ টাকা আয়ের Formula দেয়,
কেউ আবার এমনভাবে Marketing Strategy বিক্রি করে যেন তার কাছে পৃথিবীর সব Business-এর Secret জানা আছে!
এখানেই একজন Entrepreneur-এর সবচেয়ে বড় Skill দরকার,Judgement.
সবকিছু আপনাকে নিজে শিখতে হবে না।আপনি CEO।
– আপনার কাজ Graphic Design করা নয়।
– আপনার কাজ Video Edit করা নয়।
– আপনার কাজ প্রতিদিন Ad Manager-এ বসে Campaign চালানোও নয়।
আপনার কাজ হলো,আপনি যাকে দিয়ে কাজ করাচ্ছেন, সে সঠিক কাজ করছে কি না,সেটা বোঝার মতো Knowledge আপনার থাকা।
– আপনার Marketer-এর Strategy বুঝতে হবে।
– আপনার Accountant-এর হিসাবের Basic বুঝতে হবে।
– আপনার Sales Team কীভাবে কাজ করছে সেটা বুঝতে হবে।
– আপনার Customer কোথা থেকে আসছে, কেন কিনছে, কেন কিনছে না,সেটাও বুঝতে হবে।
কারণ CEO-এর কাজ সবকিছু নিজে করা নয়।
CEO-এর কাজ হলো সঠিক প্রশ্ন করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক মানুষকে সঠিক কাজের দায়িত্ব দেওয়া।
আর এজন্যই বলি,নিজের একটা Learning Syllabus বানান।একটা খাতা খুলুন।
লিখুন,আমার Business চালাতে কী কী জানা দরকার?
তারপর ভাগ করুন:
– আমি কী জানি?
– আমি কী জানি না?
– কোন বিষয়গুলো আমার জন্য জানা জরুরি?
যেগুলো জানেন,সেগুলোর চর্চা করুন।যেগুলো জানেন না,সেগুলো শেখার চেষ্টা করুন।
আর যেগুলো আপনার Business-এর জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আপনি জানেন না,সেগুলো শেখাকে Priority দিন।
আপনাকে সবকিছুর Expert হতে হবে না।কিন্তু অন্তত এতটুকু Knowledge অবশ্যই থাকতে হবে, যেন কেউ চটকদার কথা বলে আপনাকে সহজে Convince করতে না পারে।
কারণ Business-এ সবচেয়ে বড় ক্ষতি সবসময় টাকা দিয়ে হয় না।ভুল সিদ্ধান্তের খরচ অনেক সময় টাকার চেয়েও বেশি।
তাই পরেরবার কোনো চটকদার বিজ্ঞাপন দেখলে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না।
একটু থামুন,Research করুন,প্রশ্ন করুন,Compare করুন,তারপর সিদ্ধান্ত নিন।
কারণ,Marketing আপনাকে কিছু কিনতে প্ররোচিত করতে পারে,কিন্তু Knowledge আপনাকে কী কিনবেন আর কী কিনবেন না,সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়।
আর শেষ কথা,CEO হওয়ার জন্য সবকিছু জানা জরুরি নয়।কিন্তু CEO হিসেবে কোনটা জানেন আর কোনটা জানেন না,এটা জানা অত্যন্ত জরুরি।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *