বুদ্ধি বেঁচে টাকা ইনকাম ব্যাপারটা সহজ না।

ওনার কি এমন অবস্থান যে,ওনার সাথে কথা বলতে গেলে টাকা লাগবে?
এই অবস্থা থেকে বর্তমানে শুনি- আমার ব্যবসাটা বড় করা দরকার কিন্তু ওনাকে কনসাল্টেন্ট হিসাবে রাখার জন্য বাজেট নেই।
এই টার্নএরাউন্ড টা সহজ ছিলোনা ভাই।বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো লোকে ব্যবসায়ীদের মুল্য দেয়না।ঐ গুটিকয়েক টাকা ওয়ালা ব্যবসায়ীদেরকে একটু গোনায় নিলেও আঁড়ালে বলে- যতই টাকা হোক, শিক্ষা তো নেই আর নইলে বলে, ওমুকের ছেলে সরকারি চাকুরী করে তার মেধার কাছে এই ব্যবসায়ী মেধা কিছুই না।
এসব অবস্থায় “Business Consultant ” পেশাটাকে মানুষ কিভাবে দেখবে বলেন?
আমি ঐ প্রতিকুলতায় দাঁড়িয়েই শুরু করেছিলাম আর সেটাও সম্পূর্ণ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে।আমি যখন প্রথম কোন নতুন ব্রান্ডের সাথে কাজে নেমেছিলাম- সেখানে আমার পারিশ্রমিক ছিলো- মাসে একটা ডিনার আর আমি সেটাতেই রাজী হয়েছিলাম।
এখন আমি যত ব্রান্ডের সাথেই তাদের বিজনেস কোচ হিসাবে কাজ করি, সেখানে আমার নিজের দিক থেকেই শর্ত জোড়া থাকে।এই লাক্সারি পেতে যেয়ে আমি কি করেছি জানেন?
– আপনারা ঘুমিয়েছেন, আমি পড়েছি।
– আপনারা আনন্দে মেতেছেন, আমি টেবিলে ছিলাম।
– আপনারা পার্টি করেছেন, আমি ল্যাপটপে থেকেছি।
– আপনারা শীতে BBQ করেছেন, আমি পেপার ওয়েস্ট করেছি।
– আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর রিলাক্স করেছেন আমি বিশ্বের অনেক বিজনেস কোচের ডে লং ক্লাস করেছি।
একটা বিজনেস কে নিয়ে স্ট্র‍্যাটেজি সাজাতে গেলে যে লেভেলে পরিশ্রম করা লাগে ঐ লেখাপড়ার টেবিলে, সেটা বুঝতে বেশি কিছু করতে হবেনা।
একটা কাজ দিচ্ছি – ICT CARE এর শুরু থেকে এই গ্রোথের একটা থিসিস পেপার বের করেন।বুঝে যাবেন কেন আমি এই কাজে চার্জ ডিমান্ড করি।
আমি এখন নিজেকে নিয়ে গর্ব করেই বলি- সকল বাধা আর সকল প্রতিকূলতার মুখোমুখি হয়েও আমি ফুল টাইম বিজনেস কোচ।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *