ব্যবসা আর বন্ধুত্ব আলাদা ব্যাপার।

ব্যবসা আর বন্ধুত্ব সবসময় একসাথে চলে না।
আমরা অনেক সময় ভাবি, আমাদের সবচেয়ে কাছের বন্ধুরাই হবে আমাদের সবচেয়ে বড় supporter।
কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রেই পুরো উল্টো।
যে বন্ধুর সাথে বছরের পর বছর সম্পর্ক,যার সাথে প্রতিদিন আড্ডা হয়,যে আপনার struggle সবচেয়ে কাছ থেকে দেখেছে,অনেক সময় সেই মানুষটাই আপনার business কে সবচেয়ে কম গুরুত্ব দেয়।
পণ্য কেনা তো দূরের কথা,অনেকে আবার নতুন উদ্যোগ নিয়েই হাসাহাসি করে, মজা নেয় কিংবা চুপচাপ দূরে দাঁড়িয়ে দেখে, “দেখি কয়দিন টিকে”।
অথচ আশ্চর্যজনকভাবে, একজন অপরিচিত মানুষ এসে আপনার পণ্যের পুরো দাম দেয়,ভালো feedback দেয়,অন্যদের recommend করে,এবং মন থেকে উৎসাহ দেয়।
কারণ একটা simple truth আছে, মানুষ সাধারণত সেই জিনিসটাই support করে, যেটা তারা বুঝতে পারে।
আপনার স্বপ্নটা, আপনার vision টা, আপনার sleepless night গুলো, সবার চোখে ধরা পড়ে না।
কারণ তারা এখনো “নতুন আপনাকে” না, পুরনো আপনাকেই দেখে।তাই এসব ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই।সবাই আপনার journey বুঝবে না।সবাই আপনার growth এ clap দিবে না।সবাই আপনার পাশে দাঁড়াবে না।
এটাই স্বাভাবিক।তাই থেমে যাবেন না।নিজেকে তৈরি করতে থাকুন।নিজের কাজকে improve করতে থাকুন।নিজের জায়গাটা শক্ত করতে থাকুন।
কারণ একটা সময় পরে ঠিক সেই মানুষগুলোই আপনাকে খুঁজে নিবে, যারা প্রথমে customer হবে,
তারপর supporter,এবং একসময় সত্যিকারের well-wisher এ পরিণত হবে।
আর তারাই আপনার কাজের মূল্য বুঝবে নিঃসংকোচে।
মনে রাখবেন,“আপনার সফলতাই হোক আপনার সবচেয়ে সুন্দর জবাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *