প্রশ্নটা অনেকের কাছেই শুনি।তবে উত্তর টা দিই না।কারন, আমি উত্তর করার পরে আবার অনেকের ভালো লাগবেনা।
আমরা আসলে খুব ক্যালকুলেটিভ উত্তর করি এজন্য সবাই নিতেও পারেনা ঠিকভাবে।
আচ্ছা ভেবে দেখুন তো,২০১৫ সালে একটা এড দিতে কেমন খরচ হতো?
১ ডলারে এভারেজ ১৫০০০ রিচ-এংগেজমেন্ট হতো কিন্তু এখন সেটাই নেমে এসেছে এভারেজ ১০০০ এ।
আপনি ২০২৪ সালে প্রোডাক্ট যে দামে সেল করতেন সেটা কি সেই একই আছে? আপনি যে প্রোডাক্ট ইকুইপমেন্ট কিনে আনতেন,সেগুলির দাম কি একই আছে?
উপরের সব সিনারিওতেই আপনার উত্তর হলো- নাহ।
তাহলে,ফেসবুক এডের বেলাতেও কি চেঞ্জ আসেনাই? একই রকম সেলস আসলে জেনারেট হয়না সব সময়।যখন একটা প্যাটার্ন ফিক্সড হয়ে লক হয়ে যায় ফানেল টা তখন সেখানে কিছু পরিবর্তন আনতে হয়।
এডের কনটেক্সট
স্লাইট অডিয়েন্স চেঞ্জ
প্রোডাক্ট প্রেজেন্টেশন
এড বাজেট
মেটার ৪ টা আপডেট
এগুলা চেঞ্জ করে নিলে আপনি আবার ভালো ফল পাবেন ইনশাআল্লাহ।
এগুলি নিয়ে বিস্তারিত জানতে ও বুঝতে নিয়মিত এক্সপার্ট গাইডলাইন নিন।Chief Everything Officer হয়ে নিজের আর ক্যারিয়ারের বারোটা বাজায়েন না।