মেটা যেভাবে পাকনামি শুরু করেছে তাতে ওর মাথা গেছে নাকি আমাদের তাই বুঝতে পারছিনা।

মেটা যেভাবে পাকনামি শুরু করেছে তাতে ওর মাথা গেছে নাকি আমাদের তাই বুঝতে পারছিনা।
ধরেন একটা এডের টোটাল বাজেট ১১৫ ডলার।সেই এডে ওর ১১০ ডলার খরচ হবার পরেও রিমেনিং দেয় ১১৫ ডলার 😜
আবার টোটাল ডেইলি বাজেট ১০ ডলার করে টোটাল বাজেট ৪০ ডলার।এই বান্দা একদিনেই কেটে দিচ্ছে ঐ ৪০ ডলার।
এমন অনেকগুলি কারনেই দুইদিন ধরে ওদের সাথে চ্যাট করছি ও সেভারেল টাইমস কথা বলছি।ওরা কি বলে শোনেন-
১. Multiple Content for each product / service.
মানে একটা প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ও চাইছে বিভিন্ন এংগেলে ও বিভিন্ন ওয়েতে কন্টেন্ট মেক করতে।
২. ঐ সবগুলা এড রান করে যেটা ভালো চলবে সেটাকে রাখতে হবে।
৩. একইসাথে মাল্টিপল এড রান করতে হবে,ধরেন ৫ টা সার্ভিস হলে সবার অন্তত ৩/৪ টা করে ভ্যারিয়েশনে অর্থাৎ ১৫-২০ টা এড রান করতে হবে।
৪. সেখান থেকে এনালাইসিস ও অপটিমাইজ করে রাখতে হবে বেস্টগুলা।
৫. কন্টেন্ট মেকিং অফ করা যাবেনা।খারাপ গুলাকে স্কিপ করে আবার যেতে হবে নিউ প্যাটার্নে।
৬. লং টাইমের জন্য করতে বলছে আর বাজেট বলে বড় করো।মানে- আজকে ৫ ডলার গেলে কাল ৭ পরের দিনে ১০ এমন।
ওর এত নকরামি আসে ঈদের সময়ে।আজ কোন কারন ছাড়াই একটা এড একাউন্ট ডিসাবল করে দিলো ডলার সহ।আবার কথা বলার সময় বলে- Meta Ai 😱
ওরে আর কি কইতাম?
কাস্টোমার তো খেইপা আছে আমাদের উপরে অথচ আমরা বুঝতেছি কি হালচাল ঈদের আগে এত এড আর অল্প বাজেট নিয়ে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *