যারা সত্যিকারের সম্পদ গড়ে, তারা শুধু কোর্স বিক্রি করেনা,কোম্পানি তৈরি করে

কেউ তার আসল “সিক্রেট সস” কাউকে দিয়ে দেয় এটা শুনেছেন বা দেখেছেন?
দুনিয়ার বড় বড় কোম্পানিগুলোর দিকে তাকান একটু –
The Coca-Cola Company শত বছরের বেশি সময় ধরে তাদের ফর্মুলা গোপন রেখেছে।
KFC আজও তাদের ১১টা হার্বস অ্যান্ড স্পাইসেসের রেসিপি প্রকাশ করেনি।
Bill Gates কখনোই পুরো Microsoft Windows ওপেন সোর্স করে দেননি।
Google তাদের র‍্যাঙ্কিং অ্যালগরিদম প্রকাশ করেনি।
কারণ খুব সহজ,যা আপনাকে আলাদা করে, সেটাই আপনার আসল সম্পদ।
তাই যখন কেউ খুব আত্মবিশ্বাস নিয়ে বলে, “আমি আপনাকে বড়লোক হওয়ার গোপন রাস্তা দেখাব”,
তখন একটু থামুন।
বেশিরভাগ সময় দেখা যায়,সে আপনাকে বড়লোক বানানোর চেয়ে আপনার টাকায় নিজের পথটাই মসৃণ করছে।
বিজনেস শিখবেন?
অবশ্যই শিখবেন।
প্রসেস শিখুন, সিস্টেম শিখুন, মার্কেট বুঝুন তবে এই
কোর্স করাও খারাপ কিছু না।
কিন্তু “গোপন ফর্মুলা”, “শর্টকাট”, “আলাদীনের প্রদীপ”
এসবের পেছনে অযথা টাকা ঢালবেন না।
মনে রাখবেন,যারা সত্যিকারের সোনার খনি খুঁজে পায়,
তারা মানচিত্র বিলিয়ে বেড়ায় না।তারা চুপচাপ সোনা তোলে।
বাস্তববাদী হোন।
বিজনেসে শর্টকাট না, স্ট্র্যাটেজি কাজ করে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *