যারা সফল তারা কেন আলাদা হয়

আপনি কি জানেন, সফল মানুষেরা বিশেষ কিছু অভ্যাস গড়ে তোলে যা তাদের অন্যদের থেকে আলাদা করে? আমি আপনি জানলেও হয়তো মানি না যে তারা নিজেদেরকে আলাদা করেছেন।অন্য কেউ তাদেরকে আলাদা করে দেন নি।
স্টিফেন আর. কোভি’র বিশ্ববিখ্যাত বই “The 7 Habits of Highly Effective People” 📚 আমাদের শেখায় এমন সাতটি শক্তিশালী অভ্যাস, যা জীবন বদলে দিতে পারে!
🎯 বইটি কেন পড়বেন?
আমি এই ব্যাপারে কেবলমাত্র আপনার শেখার আগ্রহ ছাড়া আর কোনকিছুকেই প্রেফার করবোনা।কেননা আপনি যদি শেখার জন্য আগ্রহী হয়ে ওঠেন তাহলেই কেবল পড়ার জন্য ব্যাকুল হবেন।নইলে কোন প্রকার লোভ দিয়ে বা ভয় দিয়ে কাজ করানোর পক্ষ্যে আমি নই।
✅ কিভাবে আপনার নেতৃত্বের গুণ বিকাশ করবেন?
✅ কিভাবে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফলতা আনবেন?
✅ কিভাবে সময় ও কাজকে সঠিকভাবে পরিচালনা করবেন?
আসুন, জেনে নিই সেই সাতটি শক্তিশালী অভ্যাস যা সফল মানুষদের অপরাজেয় করে তোলে!
✅ Habit 1: Be Proactive (নিজেই উদ্যোগী হোন!)
সফল মানুষেরা নিজেদের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে! তারা পরিস্থিতির দোষ দেয় না, বরং নিজেদের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায়!
আমাকে আমার একজন শুভাকাঙ্ক্ষী বলেন যে, সৌভিক কখনোই নিজের হাতের মুট টা খুলে ফেলবেনা।মুট নিজের করে রাখবা।
✅ Habit 2: Begin with the End in Mind (আগেই লক্ষ্য স্থির করুন!)
সফল ব্যক্তিরা জীবনের চূড়ান্ত লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করে এবং সে অনুযায়ী পরিকল্পনা করেন! আপনি কি জানেন আপনার জীবনের আসল লক্ষ্য কী?
না জেনে থাকলে সবার আগে এটাকেই খুঁজে বের করুন।
✅ Habit 3: Put First Things First (গুরুত্বপূর্ণ কাজ আগে করুন!) সময় সঠিকভাবে ম্যানেজ করা আর অপ্রয়োজনীয় কাজ বাদ দেওয়া সফলতার অন্যতম চাবিকাঠি!
✅ Habit 4: Think Win-Win (জয়-জয় চিন্তা করুন!)
একপক্ষের লাভ নয়, বরং দুই পক্ষেরই জেতার উপায় খুঁজুন! ব্যবসা, চাকুরি, সম্পর্ক – সবক্ষেত্রেই এটি জরুরি!আমরা যদি শুধু নিজের লাভ খুঁজি তাহলে আমাদের ডিলিংস গুলি বড় হবেনা।
✅ Habit 5: Seek First to Understand, Then to Be Understood (আগে অন্যকে বুঝুন, তারপর নিজেকে বোঝান!)
সবাই কথা বলতে চায়, কিন্তু কজন সত্যিই অন্যকে বোঝার চেষ্টা করে?সফলরা আগে শুনতে শিখে, তারপর কথা বলে!
✅ Habit 6: Synergize (একসাথে কাজ করুন!)
একা সবকিছু করা সম্ভব নয়! টিমওয়ার্ক আর সহযোগিতাই আসল শক্তি!
✅ Habit 7: Sharpen the Saw (নিজেকে আপডেট রাখুন!)
প্রতিদিন কিছু না কিছু শিখুন, নতুন অভ্যাস গড়ে তুলুন, নিজের শারীরিক ও মানসিক যত্ন নিন!
এটি জীবন বদলে দেওয়ার মন্ত্র হিসাবেও কাজ করবে আপনার সাথে।
আপনি যদি সত্যিই সফল হতে চান, তাহলে আজই “The 7 Habits of Highly Effective People” বইটি পড়ুন এবং নিজের জীবন বদলে ফেলুন!
আপনার কোন অভ্যাসটি ইতিমধ্যে আছে? কোন অভ্যাস গড়ে তুলতে চান? কমেন্টে করে জানাতেই পারেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *