যেদিন থেকে চাকুরীজীবি পরিচয় বাদ দিয়ে ব্যবসাদার পরিচয় গড়ে তুলেছি,সেদিন থেকে আমি কিছু জিনিস মাথায় গেঁথে নিয়েই চলি-
১. সম্মান দিতে হবে, পাওয়া যাবেনা।
২. টাকা নিয়ে কাজ করি,তাই সম্পর্ক হবে Win-Win.
৩. কাউকে বোঝানো যাবেনা, সবাই বোঝাবে সেটাই সঠিক বলে মানতে হবে।
৪. যতক্ষণ খুশি থাকবে, ততক্ষন আপন আর একটু এদিক ওদিক হলেই চিনবেনা কে।
৫. সাপ্তাহিক ছুটির দিন, কয়টায় অফিস ছুটি এসব কোন শব্দের ব্যবহার করা যাবেনা।
৬. কোটিপতি হয়ে বিশাল হাইপ না হলে তুমি কোন বা* এর কাজই করোনা।
৭. কেউ বুঝবে এই আশা করা যাবেনা।
৮. কোন প্রকার এক্সপেক্টেশন হলো হারাম।
৯. হৃদয় নয়, ব্রেইনে হবে ব্যবসা।
১০. কার ক্লাস আছে, ক্লাস নাই এটা ম্যাটার না।টাকার বিনিময়ে কাজ মানে- কাস্টোমারকে বলতে হবে, জ্বী স্যার, জ্বী ম্যাডাম।
এগুলা হয়তো মেনে নিতে আপনার কষ্ট হবে কিন্তু তিতা সত্য এগুলা এবং এটাই বাস্তবতা।