যে Content আপনার সেল বাড়ায়, সেটা সবসময় Sales Post নয়!

আপনি কি জানেন, একটি মাসে একটিও সরাসরি Sales Post না দিয়েও ব্যবসায় ভালো বিক্রি সম্ভব?
আমি নিজেই এর বাস্তব উদাহরণ।
কিন্তু কীভাবে?
সেটা বুঝতে হলে আগে একটা বিষয় বুঝতে হবে।
মানুষ শুধু ভালো পণ্য কেনে না, ভালো Content-এর প্রতিও আকৃষ্ট হয়।
প্রতিদিন Facebook-এ হাজার হাজার পোস্ট প্রকাশিত হচ্ছে। কিন্তু সব পোস্ট কি আপনার চোখে পড়ে? সব লেখা কি আপনাকে থামিয়ে পড়তে বাধ্য করে? সব ভিডিও কি আপনাকে শেষ পর্যন্ত দেখতে আগ্রহী করে?
অবশ্যই না!
কারণ Content প্রকাশ করা আর মানুষের মনোযোগ ধরে রাখা এক বিষয় নয়।
একবার ভাবুন তো, দেবদাস কিংবা Titanic দেখে মানুষ কেঁদেছে কেন? Veer-Zaara কিংবা Kal Ho Naa Ho দেখে ভালোবাসা অনুভব করেছে কেন? আবার Mr. Bean-এর একটি দৃশ্য দেখেই আমরা হেসে উঠি কেন?
একটি ছবি দেখেও কখনো আমাদের মায়া হয়, কখনো রাগ হয়, কখনো আবার কিছু কেনার ইচ্ছা তৈরি হয়।
এটাই Content-এর শক্তি। এটি শুধু তথ্য দেয় না, মানুষের অনুভূতি, চিন্তা ও সিদ্ধান্তকেও প্রভাবিত করে।
ব্যবসার ক্ষেত্রেও বিষয়টি একই।
একটি ভালো Content আপনার সম্ভাব্য Customer-কে:
১. আপনার পোস্টের দিকে মনোযোগী করতে পারে।
২. আপনার পণ্য বা সেবা সম্পর্কে আগ্রহ তৈরি করতে পারে।
৩. আপনার দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা সম্পর্কে ধারণা দিতে পারে।
৪. তার কোনো সমস্যা সমাধানে সাহায্য করতে পারে।
৫. সময়ের সঙ্গে আপনার Brand-এর প্রতি আস্থা তৈরি করতে পারে।
আর এই আস্থা থেকেই তৈরি হতে পারে কেনার সিদ্ধান্ত।
তাই শুধু পণ্যের ছবি, দাম আর “অর্ডার করতে ইনবক্স করুন” লিখে পোস্ট করলেই Marketing শেষ হয়ে যায় না।
আপনাকে বুঝতে হবে Customer কী জানতে চায়, কী সমস্যায় আছে, কোন তথ্য তার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং কোন ধরনের Content তাকে আপনার Brand-এর সঙ্গে যুক্ত রাখবে।
মনে রাখবেন, Content মানেই শুধু সুন্দর ডিজাইন বা ভাইরাল ভিডিও নয়।
শিক্ষামূলক পোস্ট, Customer-এর সাধারণ প্রশ্নের উত্তর, Product Demonstration, বাস্তব Case Study, ব্যবহারবিধি, তুলনামূলক বিশ্লেষণ কিংবা আপনার কাজের পেছনের গল্প, সবই Content হতে পারে।
তবে প্রতিটি Content-এর উদ্দেশ্য এক নয়। কোনোটি Reach বাড়ায়, কোনোটি বিশ্বাস তৈরি করে, কোনোটি Customer-কে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আবার কোনোটি সরাসরি বিক্রিতে ভূমিকা রাখে।
তাই আপনার কাজ শুধু বেশি বেশি পোস্ট করা নয়। আপনার কাজ হলো সঠিক Customer-এর জন্য সঠিক Content তৈরি করা।
আমি সবসময় বলি, Sales-এর পেছনে ছোটার আগে আপনার Content, Customer Understanding এবং Brand Trust তৈরির দিকে মনোযোগ দিন।
কারণ ভালো Content একদিনে বিক্রি এনে দেবে, এমন নিশ্চয়তা নেই। কিন্তু পরিকল্পিত Content ছাড়া দীর্ঘমেয়াদে মানুষের আস্থা অর্জন ও Brand তৈরি করা অনেক কঠিন।
আপনি শুধু পণ্য বিক্রি করার চেষ্টা করবেন না। এমন Content তৈরি করুন, যেটা মানুষকে আপনার কথা শুনতে, আপনাকে বিশ্বাস করতে এবং প্রয়োজনে আপনার কাছ থেকে কিনতে আগ্রহী করে।
আপনার ব্যবসায় এখন কোন ধরনের Content বেশি কাজ করছে: শিক্ষামূলক পোস্ট, ভিডিও, নাকি সরাসরি Sales Post?

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *