অবিশ্বাস্য হলেও সত্য, Darren Rowse, Neil Patel এর মত অনেকেই আছেন যারা কনটেন্ট রাইটিং বা ব্লগিং করে প্রতি মাসে কোটি টাকা ইনকাম করেন 
এই যে আপনি লেখাটি এখন পড়ছেন এটি একটি কনটেন্ট। বর্তমানে ট্রাডিশনাল মার্কেটিং-এর জায়গা দখল করে নিচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কনটেন্ট।
যেকোনো ওয়েবসাইট কিংবা সোশ্যাল সাইটে প্রবেশ করলে যে লেখাগুলো আপনার চোখে পড়ে ডিজিটাল দুনিয়ায় এগুলোকে কনটেন্ট বলে। এসব কনটেন্ট তৈরির পিছনে ম্যাজিশিয়ান হিসেবে কাজ করে একজন প্রফেশনাল কনটেন্ট রাইটার।
যেকোনো ওয়েবসাইট, ই-কমার্স কিংবা সোশ্যাল সাইটের প্রাণ হচ্ছে কনটেন্ট।তাছাড়াও ডিজিটাল মার্কেটিং ছাড়াও ওয়েব ও মাল্টিমিডিয়া রিলেটেড কাজে কনটেন্ট প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়ার ব্যাপক জনপ্রিয়তা, বিশ্বব্যাপী ই-কমার্সের ছড়াছড়ি, ওয়েবসাইট নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় কনটেন্ট রাইটারদের ডিমান্ড বাড়ছে।
জব পোর্টালগুলোতে সবসময় কনটেন্ট রাইটার পদে বিজ্ঞপ্তি থাকে। একজন কনটেন্ট রাইটার লোকাল মার্কেটের পাশাপাশি গ্লোবাল মার্কেটে ফ্রিল্যান্স রাইটার হিসেবে কাজ করতে পারে।
মাসে কত টাকা ইনকাম করতে পারবেন তা নির্ভর করবে আপনার স্কিলের উপর। তাই আপনার লেখালেখিকে একটুখানি ঝালাই করে আপনিও আয় করতে পারেন লোকাল এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে।