সফলতা চাইলে নিজের লেভেলকে পরিবর্তন করতে হয়।

আপনি যদি সফলতা অর্জন করতে চান,নিজের সাফল্যের সবচেয়ে দ্রুত উপায় কী জানেন?
নিজের চেয়ে বেশি সফল মানুষের সাথে সময় কাটানো।এতে আপনার শেখার গতি, আচরণ, সিদ্ধান্ত— সবকিছুই বদলে যায়।
কিন্তু সমস্যা হলো—
ওই লেভেলের মানুষরা আপনাকে প্রথমে পাত্তা দেবে না।তাদের কাছে সবচেয়ে জরুরি হলো— আপনি কী ভ্যালু দিতে পারবেন?
তাই আপনার কাজ একটাই—
আপনি কোন একটি ক্ষেত্রে তাদের চেয়ে ভালো?
সেই একটিমাত্র দক্ষতা বা সাহায্য পুরোপুরি ফ্রি দিন।
কোনো দাম নয়, কোনো শর্ত নয়, কোনো প্রত্যাশা নয়।
এটাই “হাই-লেভেল” মানুষদের নীরব নিয়ম।
তারা বেশিরভাগই গিভার।আর যে সবসময় নিতে চায়— তাকে তারা একদম প্রথমেই ধরে ফেলে।
যখন আপনি সত্যিকারে ভ্যালু দেন—
তাদের এমন কিছু করতে সাহায্য করেন যা আগে পারতেন না,অথবা কোনো সমস্যায় পড়তেন— সেটা কমিয়ে দেন,নাহয় একই ফলাফল আনতে সাহায্য করেন— আরও সহজে, দ্রুত অথবা কম খরচে…
তখন তারা নিজেরাই আপনাকে নিজেদের কাছে টেনে নেয়।
সেখান থেকে আপনার আসল গ্রোথ শুরু হয়।
আপনি শিখবেন, উন্নতি করবেন, নিজের জায়গা তৈরি করবেন।একসময় এমন সময় আসবে—
আপনাকে বলতে হবে না,পাওয়ার ডাইনামিক নিজে থেকেই বদলে যাবে।
তারা দেখবে—আপনাকে দিয়ে কাজ করানো সম্ভব কারন সেই পোটেনশিয়ালস আপনি তাদেরকে করে দেখিয়েছেন।তখন কাজের অভাব হবেনা আর টিমে জয়েন করতে আপনার স্কিলই বড় ভুমিকা পালন করবে।
খুব দ্রুতই হয়তো সেই গ্রুপের নেতৃত্ব দিবেন,যে গ্রুপে আগে আপনি কেবলই থাকতে চেয়েছিলেন।
এটাই বাস্তব, কথার কথা নয়— অভিজ্ঞতা।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *