টাইটেল দেখে ঘাবড়ে যাবেন না, বরং আগে পুরো লেখাটা পড়ুন।
আমরা যারা Freelancer কিংবা Agency হিসেবে কাজ করি, এই লেখাটা মূলত আমাদের নিজেদের জন্যই লেখা।
আমি সবসময় আমার ছাত্রদের একটা কথা বলতাম, জীবনে সব Client-এর জন্য নিজের সময়, শ্রম, Mental Energy এবং Dedication ব্যয় করার কোনো প্রয়োজন নেই।
অনেকেই হয়তো বলবেন, মানুষ Client Acquisition করার জন্য কত টাকা খরচ করছে, Marketing করছে, Funnel তৈরি করছে,আর আপনি বলছেন সব Client এর কাজ করা উচিত না?
না, আসলে বিষয়টা একটু ভিন্ন।
কারণ সব Client আপনার Business-এর জন্য ভালো নয়।
কিছু Client Revenue নিয়ে আসে, আর কিছু Client Revenue-এর চেয়ে বেশি Pain নিয়ে আসে।
এক শ্রেণির Client আছেন, যারা শুরু থেকেই মনে করেন তিনিই সবকিছু সবচেয়ে ভালো বোঝেন। তিনি কী চান, সেটাও অনেক সময় নিজে পরিষ্কারভাবে বলতে পারেন না, কিন্তু আপনার কাজের মধ্যে সমস্যা কোথায়,সেটা খুঁজে বের করতে তার কোনো সমস্যা হয় না।
আজ একরকম Brief দেবেন, কাল আরেকরকম। সকালে বলবেন,“এটাই ঠিক আছে”, রাতে বলবেন,“না, এটা ঠিক হয়নি।”
কারণ মাঝখানে হয়তো আরও কয়েকজন তাকে নতুন পরামর্শ দিয়েছেন।অন্য কেউ তাকে চালাচ্ছে, আর তিনি আপনাকে চালানোর চেষ্টা করছেন।
আর একটি শব্দ এনাদের কাছে সবচেয়ে জনপ্রিয়,
আজ আপনি কাজ শেষ করে দিলেন, তিনি Approve করলেন। দুই দিন পরে এসে বলবেন,
“ভাই, একটা সামান্য Change আছে।”
– এই Color টা একটু Change করেন,
– এই জায়গাটা একটু এদিকে দেন,
– এই লেখাটা একটু বড় করেন,
আবার Design টা একটু অন্যরকম করেন।
তার কাছে এগুলো সবই সামান্য Change।
কিন্তু তিনি ভাবেন না,প্রতিটি Change-এর পেছনে সময়, চিন্তা, Process এবং Manpower লাগে।
আরেক ধরনের Client আছেন, যাদের Time Sense বলতে কিছু নেই।
রাত ১২টায় Message দিয়ে কাজ চাইবেন।
অথবা অফিস টাইম শেষ হওয়ার ঠিক আগে এসে বলবেন,
“ভাই, জরুরি একটু Change করে দেন।”
তার কাছে তার প্রয়োজন জরুরি হলেই, সেটি আপনার জরুরি দায়িত্ব হয়ে যায়।
Professional Respect-এর বিষয়টাও অনেক গুরুত্বপূর্ণ।
সামনে আপনাকে একরকম সম্মান করবেন, কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনার কাজ, আপনার Skill কিংবা আপনার সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন আলোচনা করবেন।
কারণ কিছু মানুষ এখনো মনে করেন,“আমি টাকা দিয়ে কাজ করাচ্ছি, তাই আমি যখন বলবো, যেভাবে বলবো এবং যখন চাইবো,সবকিছু সেভাবেই করতে হবে।”
কিন্তু Professional Service কোনো ব্যক্তিগত কর্মচারী নিয়োগ নয়।
একটি Professional Working Relationship-এ Client এবং Service Provider,দুই পক্ষেরই দায়িত্ব, সীমাবদ্ধতা এবং সম্মান রয়েছে।
এমন Client-এর সবচেয়ে বড় সমস্যা হলো,কাজটা শেষ করতে গিয়ে আপনার Profit তো দূরের কথা, অনেক সময় Loss হয়ে যায়।
এর থেকেও বড় ক্ষতি হয় আপনার Mental Energy-এর।
– কাজের প্রতি Motivation কমে যায়।
– নিজের Skill এবং Ability নিয়েও সন্দেহ তৈরি হতে শুরু করে।
একটি Problematic Client-এর কাজ সামলাতে গিয়ে হয়তো আপনি এমন একজন ভালো Client হারিয়ে ফেললেন, যার সাথে দীর্ঘমেয়াদে কাজ করলে আপনার Business আরও ভালোভাবে Grow করতো।
তাই এখন আমি একটা বিষয় বিশ্বাস করি,সব Client এর পেছনে দৌড়ানো Business Growth নয়।বরং এমন Client-এর সাথে কাজ করা উচিত, যারা Professionalism বোঝেন, পরিষ্কারভাবে Brief দিতে পারেন, Deadline এবং Process-এর মূল্য দেন, আপনার সময়কে সম্মান করেন এবং আপনার Skill ও Experience-এর যথাযথ মূল্যায়ন করেন।
যারা কম টাকায় Premium Expect করেন না।
যারা নিজের মতামত জানাবেন, কিন্তু আপনার Professional Opinion-ও গুরুত্ব দিয়ে শুনবেন।
কারণ একজন ভালো Client শুধু Revenue নিয়ে আসেন না,তিনি আপনাকে আরও ভালো কাজ করার সুযোগ দেন।আপনার Creativity বাড়াতে সাহায্য করেন।একসাথে Grow করার সুযোগ তৈরি করেন।
Loyal Client = Great Work + Better Creativity + Sustainable Growth.
সব Client আপনার Client হওয়ার জন্য তৈরি হয়নি।
আর সব কাজ গ্রহণ করাই Business Growth-এর লক্ষণ নয়।
কখনো কখনো একজন Business Owner বা Professional-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ Skill হলো,কোন Client-এর জন্য সময় ব্যয় করবেন এবং কোন Client-কে সম্মান রেখে “না” বলতে হবে,সেটা বুঝতে পারা।
অনেকেই আমাকে প্রশ্ন করেন,“আপনি সব কাজ নেন না কেন?”
আশা করছি, উত্তরটা এবার পেয়ে গেছেন।