আমার কথা ভালোনা,আমার আচরণ খারাপ

হ্যাঁ ভাই।আমি এটাই আর এভাবেই আমি কথা বলি।আমার কর্পোরেট লাইফ ১৬ বছর পার হচ্ছে।বাংলাদেশ নিয়ে কর্পোরেট লাইফ আমি বলছিনা।
ওয়ার্ল্ডের ১৫ টা টপ ক্লাস দেশে আমি কাজ করেছি।আজ অবধি আমার ডেডিকেশন,আমার কাজ এগুলা নিয়ে আমার কোন বাইরের বায়ার বলেনি আমার বা আমার কোম্পানির সমস্য আছে।
কিন্তু লাস্ট ৬ বছরে,বাংলাদেশের যে সকল ক্লায়েন্ট পেয়েছি তাদের মধ্যে ৫-৭% হয়তো এমন টা বলেছেন।লাস্ট ২ দিনে ২ জন বললেন,আমার আচরণ কেমন যেন।
আচ্ছা একটু ক্লিয়ার করি ভাই-
আমি শিখেছি।কোন পেশাদার মানুষকে সরাসরি কল করা যায়না।ভয়েস ম্যাসেজ করা যায়না।আমি বলছিনা আপনাদের থেকে আমি অনেক আপার লেভেলে বা অনেক বড় কিছু বাট আমি আমার জগতে সত্যিই ভাই অনেক ব্যাস্ত থাকি।
আমি কারো কল পিক করার মত সিচুয়েশনে থাকিনা অন্তত দিনের ৯৯% টাইমে।যাদের সিডিউল থাকে আমি আসলে তাদের নিয়ে ব্যাস্ত থাকি।আর নিজের কাজ তো কম নেই।
আমি জানি যারা বাইরের দেশের কালচারে কাজ করেন তারা একমত হবেন যে, কোন পেশাদার কাউকে রিচ করার সহজ ও উপযুক্ত মাধ্যম হলো- ইমেলে সব বিস্তারিত জানিয়ে তার সিডিউল কামনা করা।
সিডিউল পেলে ঐ সময়ে যেয়েই তো আপনি তার সাথে কথা বলতে পারবেন।তাহলে সারাদিন এত প্রশ্নের ফ্রী উত্তর কেন চাইবেন?
পেশাদার আচরণ করলে, কেউ বলবেন- নারীদেত সম্মান করতে পারিনাই।কেউ বলবেন- রুড, কেউ বলবেন – আচরণ কেমন যেন।
এটা কি?
হয় নিজে পেশাদার হউন আর নইলে পেশাদার কারো থেকে দুরে থাকুন।
আমি সচারাচর দিনে ৩০০+ ম্যাসেজ পাই- ভাইয়া কেমন আছেন? কি করছেন? খেয়েছেন?
এসব কি আমার সাথে আপনার দরকার?
এমন অনেকেই সেই তালিকায় আছেন,যারা দুইদিন পর পর ব্যাডা মানুষকে নিয়ে মন্তব্য করেন।
ভাই,আমি নারী উদ্যোক্তাদের সাথে ৬ বছর কাজ করছি।কাজের বাইরে কথা আমি বলিনা বলেই যদি রুড বলে দেন তাহলে আমি তাই হয়ে থাকি।
নইলে তো দুইদিন পরে বলবেন- ওনার ক্যারেক্টার খারাপ। এই পাবলিক প্লেসে বলছি- আজ অবধি আমি কিংবা আমার প্রতিষ্ঠান কখনোই কাউকে কাজের বাইরে একটা টেক্সট করেনাই।
ফ্রীতে প্রতিদিন টিপস শেয়ার করি,ভিডিও দিই।আপনি কি সত্যিই আমাদের চেয়েও বেশি হেল্পফুল কোন পেজ দেখাতে পারবেন? যারা ফ্রীতে এত কিছু শেয়ার করে?
এরপরেও স্পেসিফিক কোন কিছু নিয়ে জানার থাকলে বিস্তারিত লিখে ম্যাসেজ করুন 🙏
আমার সাথে যারা সামনাসামনি বসেছেন তারা জানেন আমি আসলে রুড না।আমি প্রয়োজনীয় কথার বাইরে কথা বলিনা কারন আমার এনার্জী থাকেনা।
এই দেখেন আজকেও এয়ারপোর্ট থেকে নেমে সেই যে অফিসে বসেছি এখনো চলছে।আর কি বলবেন?

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *