রাগ করলেন তো হেরে গেলেন,ভুল কথা

রাগলেন তো হেরে গেলেন।আমি এটা বিশ্বাস করিনা।আমার কাছে আমার রাগ,জিদ অন্য লেভেলের প্রিয় কিছু।আমাকে পাগল ভাবার কিছু নেই।
কারন,আমি যতবার রাগ করেছি ততবার আমি আবার নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং নতুন করে নিজেকে ভেঙেচুড়ে গড়েছি এবং জিতেছি।
আজ থেকে ঠিক এক বছর আগের,আমারই একটা পোস্ট এলো সামনে।দেখলাম সেদিন ও আমি রাত জেগে পোস্ট করেছিলাম এবং সেটা ছিলো আমার কাজ নিয়ে,আমার স্বপ্ন নিয়ে।
আজকেও এই কন্টেন্ট যখন লিখে রাখছি তখন রাত ২:১০ বাজে।আমি জানি আমার কাজ শেষ হতে আরো ১ ঘন্টা লাগবে হয়তো।
আমার জিদ,আমার রাগ অন্য লেভেলের জিনিস।এটা আমি খুব করে মানি যে,আমার রাগ যার উপরে পড়বে আমি তাকে হারাবোই।আমি আজীবন এই জিদ নিয়েই চলেছি আর এখন তো এটার পরিমাণ বেড়েছে কারন,আগে হুটহাট রাগ হলেও এখন আমি ক্যালকুলেটিভ রাগ করি 😄
এখন কেবলই সম্মানের হানি ঘটলে জিদ আসে।আর সেই জিদের লেভেল টাই অন্য রকম।তাই আমি সব সময় বলি- রেগে গেলেন তো হেরে গেলেন এটা ভুল।সঠিক টা হলো- আপনি রাগ বা জিদ করার পরে কি কাজ করছেন কিংবা কি সিধান্ত নিচ্ছেন,সেটাই ডিফাইন করে দিবে আপনি হারলেন নাকি জিতলেন।
ছবি দিয়ে কি বোঝালাম?
মাথায় ঢুকাইয়া লন এই কথাডা,কারন এইডাই আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *