বিজনেস মালিকের আসল শক্তি: কাস্টমারের পেছনে সময় বিনিয়োগ

একজন বিজনেস মালিকের ভূমিকাই তার বিজনেসের সবচেয়ে বড় সম্পদ। আর সেই ভূমিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো,কাস্টমারের সাথে সময় ইনভেস্ট করা।
আমাদের মনে রাখতে হবে, ফেসবুক কোনো ই-কমার্স ওয়েবসাইট না। মানুষ এখানে আসে নিউজফিড স্ক্রল করতে, সময় কাটাতে, বিনোদন নিতে। সেই ভিড়ের মাঝখানে যদি আপনার পোস্ট তার চোখে পড়ে,তখনই শুরু হয় সম্ভাবনা।
কেউ কেউ ফেসবুকেই কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু তারা সরাসরি কিনে ফেলে না।
প্রথমে ইনবক্স করবে। প্রশ্ন করবে। প্রোডাক্ট সম্পর্কে জানবে। তুলনা করবে। দ্বিধায় থাকবে।
এই সময়টাই আপনার পরীক্ষা।
আপনি কি বিরক্ত হবেন?
নাকি ধৈর্য নিয়ে উত্তর দেবেন?
মনে রাখবেন,কাস্টমার প্রোডাক্টের আগে মানুষটাকে কেনে। আপনার ব্যবহার, আপনার সময়, আপনার আন্তরিকতাই তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
কথা খরচ করতে শিখুন। সময় দিন। সম্পর্ক তৈরি করুন।কারণ শেষ পর্যন্ত আপনার ঐ মূল্যবান সময়ই বিক্রি বাড়ায়।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *