হাতে Iphone, বিদেশ ট্যুরের ছবি আর ইনকামের স্ক্রিনশট ছাড়া বর্তমানে কাউকে সফল বলা যায়না কিংবা সফলতার পরিমাপক হিসাবে এগুলি না থাকলে বোধহয় চলেনা।
কত টাকা ইনকাম করেছেন,সেটা স্ক্রিনশট আকারে পোস্ট করে যদি সফলতা বোঝাতে হয় তাহলে ঐ সফলতা অনেকে হয়তো চান না।
Iphone যদি প্রয়োজন হয় তাহলে কিনতেই পারেন তবে লোক দেখানোর জন্য হলে সেটাকেও সফলতা বলাতে বেশ আপত্তি আছে আমার।
প্রয়োজন আর লোক দেখানো দুইটা আলাদা ব্যাপার।নিজের কিংবা পরিবারের প্রয়োজনে খরচ করা আর লোক দেখানো খরচ করার পার্থক্য নিরুপন করতে শিখতে হবে।
ওয়ারেন বাফেট এর মত একজন যদি প্রয়োজন নেই বলে তাকে দেয়া Iphone ফেরত দিয়ে দিতে পারেন,তাহলে আমি আপনি যে ফেসবুক ইউটিউব থেকে কয়টা ডলার ইনকাম করে স্ক্রিনশট পোস্ট করে অন্যদের মোটিভেশান দিচ্ছি আর শেখাচ্ছি সেটাকে কি বলবেন?
Work in Silence, grow in silence, if you shine, everyone will see that in the sky.