বাকির নাম শুধু ফাঁকি না,এটা সম্পর্ক নষ্ট করার সবচেয়ে সহজ পথ।”

অনেকে মনে করেন, বাকি দেওয়া মানে সম্পর্ক ধরে রাখা।আমাদের অভিজ্ঞতা ঠিক তার উল্টো কথা বলে।
আজ পর্যন্ত ICT CARE যেসব ক্লায়েন্টকে বাকি দিয়েছে বা অতিরিক্ত ফ্লেক্সিবিলিটি দেখিয়েছে,প্রায় প্রতিটি ক্ষেত্রেই এক সময় না এক সময় সেই সম্পর্ক স্বার্থের টানাপোড়েনে নষ্ট হয়েছে।
এবং দুঃখজনকভাবে, শুধু ব্যবসায়িক সম্পর্ক নয়, ব্যক্তিগত সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে।আমাদের কাছে ব্যবসায়িক ও ব্যক্তিগত,দুই ধরনের সম্পর্কই গুরুত্বপূর্ণ।
আর ঠিক এই কারণেই আমরা এই দুইটাকে স্পষ্টভাবে আলাদা রাখতে পছন্দ করি।
✔️ ব্যবসায়িক সম্পর্কে স্বচ্ছতা
✔️ দায়িত্বে কোনো ছাড় নয়
✔️ এবং পেমেন্টে কোনো অস্পষ্টতা নয়
তাই ICT CARE-এ আমরা কোনো কাজই Advance Payment ছাড়া শুরু করি না।
এটা কেবল একটি পলিসি না,এটা আমাদের সম্পর্ক বাঁচিয়ে রাখার একটি সচেতন সিদ্ধান্ত।
স্পষ্ট নিয়মই দীর্ঘমেয়াদে সুস্থ সম্পর্ক তৈরি করে।
কাজটা করে দেন পে করছি,এখন করেন রাতে করছি বা ১০ মিনিট পরে বা বিকালে করছি,এই টাইপের কোন প্রকার রিকোয়েস্ট না করার বিশেষ অনুরোধ থাকবে।
আমরা পেমেন্ট কম্পলিট হবার পরে,ঐ কাজের জন্য সিডিউল করি।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *