যারা একটু লার্জ স্কেলে চিন্তা করেন, এই লেখাটা তাদের জন্য।

প্রশ্ন : Messenger sales campaign এর objective কি দিবো ?
Engagement নাকি sales ?
যারা পারচেজ করেছে তাদেরকে কীভাবে exclude করবো ? ডিইলি পারচেজ যদি ২০ টা হয় ।
এই প্রশ্নটা করেছেন- Saad Bhuiyan ভাই।
আমার উত্তর:
Messenger এ Sales আনতে চাইলে বেশিরভাগ ক্ষেত্রে Objective হিসেবে Engagement ও Messaging এখন বেশি ব্যবহার করা হয়।
কারণ Facebook বর্তমানে Messenger Conversation Generate করার জন্য এটাকেই বেশি Push করে।
তবে একটা বিষয় বুঝতে হবে-
– সব Message মানেই Sales না।
– তাই শুধু বেশি Message আসলেই Campaign Successful ধরে নিলে হবে না।
এখন আপনার ক্ষেত্রে কি ভালো হবে-
যদি মূল লক্ষ্য হয়, ইনবক্সে Customer আনা, Conversation বাড়ানো,Manual Closing করা,
তাহলে,
– Engagement Objective (Messaging)
আর যদি Website / Pixel / Checkout Properly Setup থাকে,
তাহলে,Sales Objective ভালো কাজ করতে পারে।
কিন্তু বাংলাদেশের বেশিরভাগ Inbox Based Business এ এখনো Messaging Campaign-ই বেশি Effective।
এখন আসি Exclude করার বিষয়ে-
যদি Daily Purchase ২০+ হয়,তাহলে অবশ্যই Existing Buyer Exclude করা উচিত।
নাহলে একই মানুষকে বারবার Ad দেখাবে,Cost বাড়বে।
কি করতে পারেন, যারা Purchase করেছে তাদের দিয়ে Custom Audience বানান।
Source হতে পারে,
– Page Inbox
– Customer List
– Website Purchase
– WhatsApp List
– Phone Number
এরপর সেই Audience টাকে Ad Set থেকে Exclude করে দিন।
আর যদি Website না থাকে,তাহলে অন্তত –
– Engaged Customers
– Existing Messenger Buyers
– Previous Client List
এগুলো Upload করে আলাদা Audience বানানোর চেষ্টা করুন।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, Daily Buyer যদি ২০ হয়,তাহলে শুধু Cold Audience এ না গিয়ে Retargeting Campaign ও রাখবেন।
কারণ সবচেয়ে সহজ Sale আসে,যারা আগে থেকেই আপনাকে চিনে তাদের থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *