বিজনেস বড় হচ্ছেনা কেন?

প্রশ্ন –
আমি চট্টগ্রামে থাকি,সম্প্রতি বিবিএ,এমবিএ শেষ করেছি পাশাপাশি দীর্ঘ ১১ বছর যাবত একটি লোকাল গ্রোসারী শপ রান করেছি, বিক্রির ৬০%ই বাকি, ৪০% নগদ হয়।আপাতত তেমন গ্রোথ নাই।
আমি এমন একটা সিষ্টেম তৈরী করতে চাই,যেটার মাধ্যমে আমি আরো বেশি মানুষের কাছে পৌছাতে পারবো,যেটাতে আমি উপস্থিত না থাকলেও ব্যবসা চলবে,গ্রোথ হবে।দোকানের একটা সুনাম আছে যেটা কাজে লাগাতে পারলে আর হোম ডেলিভারি দিতে পারলে আমার ব্যবসা বড় করা যাবে।
কিন্তু গ্রোসারী শপের পন্যের বহুমাত্রিক হওয়ায় এগুলো কন্ট্রোল করা বেশ কষ্টসাধ্য, সাথে চুরি ঠেকানো নিয়েও চিন্তিত আছি। তাছাড়া ব্যবসা বাড়ানোর ব্যয় এবং ঝামেলার সাথে আয় বাড়ার রেশিও কেমন হয় তা নিয়েও চিন্তিত আছি।
উত্তর –
ভাই, আপনার সবচেয়ে বড় শক্তি কি জানেন?
আপনি শুধু MBA করেননি, ১১ বছর ধরে বাস্তব বিজনেস চালিয়েছেন।
বাংলাদেশে অনেক MBA আছে, কিন্তু ১১ বছরের Real Market Experience খুব কম মানুষের আছে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে,আপনার দোকানের “সুনাম” আছে।এই জিনিসটা টাকা দিয়ে কেনা যায় না।
এখন আপনার মূল সমস্যা আসলে “বিক্রি” না।
সমস্যা হলো, ব্যবসাটা এখনও Owner Dependent।
মানে আপনি না থাকলে ব্যবসা থেমে যায়।
এখন আপনাকে “দোকান” থেকে “সিস্টেম” এ যেতে হবে।
আপনার জন্য যেটা সবচেয়ে বাস্তবসম্মত পথ হতে পারে,
১. আগে দোকান ডিজিটালাইজ করুন
খাতা বাদ দিয়ে Software/POS এ যান।
কাস্টমার বাকি, স্টক, সেল, লাভ,সব Track করুন।
২. Product Control System বানান
গ্রোসারিতে লাভ কম কিন্তু Leakage বেশি হয়।
তাই-
– Barcode
– Daily Stock Count
– Purchase vs Sales Report
– Staff Permission Control
এগুলো খুব গুরুত্বপূর্ণ।
৩. Home Delivery ছোট পরিসরে শুরু করুন
শুরুতেই পুরো শহর Target করবেন না।
নিজের আশেপাশের ১–৩ কিমি এরিয়াতে Focus করুন।
৪. Facebook + WhatsApp + Google Map Presence তৈরি করুন
অনেক Local দোকান এখানেই পিছিয়ে।
মানুষ যেন সহজে আপনাকে খুঁজে পায়।
৫. Repeat Customer System বানান
গ্রোসারির সবচেয়ে বড় শক্তি হচ্ছে Repeat Order।
যদি ২০০–৩০০ পরিবারকে Regular Customer বানাতে পারেন, ব্যবসা অনেক Stable হবে।
৬. Cash Flow ঠিক না করে Expansion করবেন না।আপনার ৬০% বাকির জায়গাটা Risky।
বিক্রি বেশি মানেই লাভ বেশি না।
আগে Cash Rotation ঠিক করতে হবে।
৭. Owner ছাড়াও চলবে এমন SOP বানান
কোন কাজ কে করবে, কিভাবে করবে, হিসাব কোথায় দিবে, সব লিখিত System এ আনুন।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা,আপনি এখন যে Stage এ আছেন, এখানে “আরেকটা দোকান” খোলা Solution না।
আগে “একটা দোকানকে System Based Business” বানান।
যেদিন দেখবেন,
– আপনি না থাকলেও হিসাব ঠিক
– চুরি কম
– Customer Repeat করছে
– Daily Report পাচ্ছেন
সেদিন থেকেই আসল Growth শুরু হবে।
আমার এই সফটওয়্যার আছেই।চাইলে ওয়ালের ভিডিওটা দেখে নিয়েন।
প্রশ্নটি করেছেন – Ahmad Ullah Siddique ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *